ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ও ফুলতলা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে সোমবার সকাল সাড়ে ১১ টায় উপজেলার পল্লী উন্নয়ন হলরুমে কোভিড- ১৯ এ ক্ষতিগ্রস্থ পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত প্রণোদনা ঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আফরুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন অধিদপ্তর খুলনার উপ-পরিচালক একেএম আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কে.এম জিয়া হাসান তুহিন, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি ও বাজার বণিক কল্যাণ সোসাইটির সহ-সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, ইউসিসি এর চেয়ারম্যান মিয়া মনিরুজ্জামান, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা নাদিয়া সুলতানা ও আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। অত্র কোভিড- ১৯ প্রণোদনা ঋণের আওতায় ৩৪ জন নারী পুরুষ পল্লী উদ্যোক্তাদের মাঝে সর্বমোট ৬৭ লক্ষ টাকার ঋণ বিতরণ করা হয়। পল্লী উদ্যোক্তাদের মধ্যে রয়েছে গরুর খামার, ফার্ণিচার, টেইলারিং, মুরগীর খামার, গার্মেন্টস, হোটেল, মৎস্য চাষ প্রভৃতি। উল্লেখ্য, ফুলতলা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আফরুজ্জামানের স্ব-উদ্যোগে অত্র ঋণের টাকা মন্ত্রণালয় থেকে আনার ব্যবস্থা করা হয়।
স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটে ৭৩০টি বেয়ারিং প্যাড ত্রুটিপূর্ণ পাওয়ার বিষয়ে সংসদে ব্যাখ্যা দিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।বুধবার (৯ সেপ্টেম্বর) জাতী ...
স্টাফ রিপোর্টার: দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চায় নির্বাচন কমিশন। এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।তিনি আজ বুধবার (০৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজ ...
ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫ ...
সব মন্তব্য
No Comments