কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় শুরু হয়েছে মহিব্বুর রহমান এমপি নাইট ফুটবল টুর্নামেন্ট। সোমবার রাতে পৌর শহরের খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ টুর্ণামেন্টের উদ্বোধন করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মো.মুহিব্বুর রহমান মহিব এমপি। রয়েল ব্যাচ ২০০০ নামে একটি সেচ্ছাসেবী সংগঠন এর আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য। এ সময় পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মঞ্জুরুল আলম, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, টুর্নামেন্ট কমিটির আহবায়ক পৌর প্যানেল মেয়র মো. হুমায়ুন কবিরসহ আওয়ামীলীগ, য়ুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নাইট ফুটবল টুর্নামেন্টে মোট ২০টি দল অংশ নেয়। উদ্বোধনী খেলায় যে দু’টি দল অংশগ্রহন করে, তার হচ্ছে নাচনাপাড়া সিকদার সড়ক একাদশ বনাম ধানখালী স্পোর্টিং ক্লাব। খেলায়ধানখালী স্পোর্টিং ক্লাব তিন শূন্য গোলে পরাজিত করে নাচনাপাড়া সিকদার সড়ক একাদশকে। খেলাটি পরিচালনা করেন বাফুফের প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ রেফারি মো.জামাল আকন।
উদ্বোধনী অনুষ্ঠানে মাঠে বর্ণাঢ্য ডিসপ্লেতে অংশ নেয় সাংস্কৃতিক সংগঠনের এক ঝাঁক তরুণ তরুণী। এ সময় রাতের আকাশ আলোকিত হয় ওঠে রঙিন আতশবাঁজিতে। অতিথিবৃন্দরা দু’দলের খেলোয়ারদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। তবে প্রচন্ড শীত উপেক্ষা করে নাইট ফুটবল খেলা দেখতে শত শত দর্শক ভীড় করে গ্যালারীতে।
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments