ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের উদ্যোগে উন্মুক্ত সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের পুকুরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সর্বমোট ৩৫ জন প্রতিযোগী অংশ নেন।
প্রতিযোগিতায় মোট প্রতিযোগীদের ৩ টি গ্রুপে ভাগ করে প্রথম ধাপের সাঁতার সম্পন্ন করা হয়। পরবর্তীতে তিন গ্রুপ থেকে প্রথম তিনজনকে ফাইনাল রাউন্ডের জন্য সিলেক্ট করা হয়।
চূড়ান্ত পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের আরাফাত সাঈদ, দ্বিতীয় হন আরবী ভাষা ও সাহিত্য বিভাগের চয়ন এবং তৃতীয় হন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাব্বির হোসেন।
প্রতিযোগিতায় প্রথম হওয়া আরাফাত সাঈদ বলেন,“বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই একটা আক্ষেপ ছিলো যে সাঁতারের জন্য কোনো পরিবেশ নেই। তবে আজকে বঙ্গবন্ধু হলের আয়োজনে এই প্রতিযোগিতায় অংশ নিতে পেরে আমি আনন্দিত। এর আগে আমি ২০২০ বাংলাদেশ গেমসেও অংশ নিয়েছিলাম।”
তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ে সুইমারদের জন্য কোনো নির্ধারিত স্থান নেই। আমি প্রশাসনের নিকট জোর দাবী জানাচ্ছি যেনো এই পুকুরকে রক্ষণাবেক্ষণ করে সাঁতারের জন্য আদর্শ করে তুলে। একজন মানুষ সাঁতার কাটতে পারলে তার শারীরিক সকল ব্যায়াম হয়ে যায়। তাই এই বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।”
আয়োজক দলের সদস্য তানভীর মন্ডল বলেন, আজকের এই আয়োজনে আমাদের বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থী ছাড়াও কুষ্টিয়া-ঝিনাইদহ শহরে থাকা শিক্ষার্থীরা অংশ নিয়েছে। শিক্ষার্থীদের এমন স্বতঃস্ফূর্ত সাড়া থাকলে আমরা সামনে আরো বড় ইভেন্টের আয়োজন করবো।
স্টাফ রিপোর্টার: অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন লিওনেল মেসি। ২০২৬ বিশ্বকাপে স্পেনের কাছে ১-০ গোলে হেরে আর্জেন্টিনার বিদায়ের পর ৩৯ বছর বয়সে জাতীয় দল থেকে অব ...
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
সব মন্তব্য
No Comments