বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল ডিবেটিং ক্লাবের উদ্যোগে ‘৯ম মুহম্মদ শহীদুল্লাহ স্মারক বিতর্ক উৎসব ২০২৪’-এ চ্যাম্পিয়ন হয়েছে বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল ডিবেটিং ক্লাব। এই উৎসবে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের বিতর্ক ক্লাব। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল গতকাল ০৪ ফেব্রুয়ারি ২০২৪ রবিবার সন্ধ্যায় শহীদুল্লাহ্ হলের উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
শহীদুল্লাহ্ হল ডিবেটিং ক্লাবের সভাপতি আদনান মুস্তারির সভাপতিত্বে অনুষ্ঠানে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ জাবেদ হোসেন, বিশিষ্ট কথা-সাহিত্যিক বাদল সৈয়দ (সৈয়দ মোহাম্মদ আবু দাউদ), হল ডিবেটিং ক্লাবের মডারেটর অধ্যাপক ড. মোহাম্মদ আজমল হোসেন ভূঁইয়া এবং ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি মো. মাহবুবুর রহমান মাসুম ও সাধারণ সম্পাদক ফুয়াদ হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল জ্ঞানতাপস ড. মুহম্মদ শহীদুল্লাহ্’র স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, তিনি ছিলেন বুদ্ধি-মুক্তির আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তি। তাঁর জ্ঞানের মহিমা সম্পর্কে শিক্ষার্থীদের জানতে হবে। যুক্তি চর্চায় বিতর্কের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সমাজের অপসংস্কৃতি, কুসংস্কার ও কুপম-কতার বিরুদ্ধে সোচ্চার হতে বিতর্ক অঙ্গনে শিক্ষার্থীদের সরব উপস্থিতি থাকতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুযোগ-সুবিধার সদ্ব্যবহার করে যোগ্য, দক্ষ ও আর্ন্তজাতিক মানের শিক্ষার্থী হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য উপাচার্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
এই বিতর্ক উৎসবে ১৬টি কলেজ ও ৩২টি বিশ্ববিদ্যালয় পর্যায়ের টিম অংশগ্রহণ করে। কলেজ পর্যায়ে চূড়ান্ত পর্বের বিতর্কে চ্যাম্পিয়ন হয় আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ডিবেটিং ক্লাব-২০৫ এবং রানার্স-আপ হয় আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ডিবেটিং ক্লাব-২০১।
উল্লেখ্য, সাহিত্য ও সংস্কৃতি নিয়ে এটি বাংলাদেশের একমাত্র নিয়মিত বিতর্ক উৎসব। এই বিতর্ক উৎসবটি সর্বস্তরে শুদ্ধ বাংলা ভাষা ব্যবহারকে উৎসাহিত করে থাকে।
স্টাফ রিপোর্টার: অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন লিওনেল মেসি। ২০২৬ বিশ্বকাপে স্পেনের কাছে ১-০ গোলে হেরে আর্জেন্টিনার বিদায়ের পর ৩৯ বছর বয়সে জাতীয় দল থেকে অব ...
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
সব মন্তব্য
No Comments