ডেস্ক রিপোর্ট: কনের বাড়িতে একসঙ্গে হাজির হয় ৭০ বর। ঘটনাটি দেখে কনের বাড়ির লোকেরা বিব্রতকর অবস্থায় পড়ে যায়। পরে বিষয়টি তারা বুজতে পারলে তাদের মধ্যে হাসির রোল পড়ে যায়।
এমন মজাদার ঘটনা ঘটেছে মুন্সীগঞ্জ সদর উপজেলার ধলাগাঁও এলাকায়। গতকাল শুক্রবার ধলাগাঁও এলাকার আমেনা আক্তার স্বরনালীর সঙ্গে জেলার টঙ্গীবাড়ি উপজেলার বেতকা এলাকার তারেক আজিজ রাজনের বিয়ের দিন ধার্য ছিল।
গতকাল দুপুরে স্বরনালীর বাড়িতে বর সেজে হাজির হয় ৭০ জন। সবার পরনে ছিল শেরওয়ানি আর মাথায় পাগড়ি। গেট আটকে বিপাকে কনে পক্ষ। কে আসল বর নেই বুঝার উপায়। ‘আমার বিয়ে, আমার বিয়ে’ বলে স্লোগান ছিল সবার। বিয়েকে আনন্দমুখর আর স্মরণীয় করতে এমন আয়োজন করে রাজনের বন্ধুরা। ভিন্ন রকম এক বিয়েতে সামিল হয়ে উল্লাসিত সবাই।
তাদের এমন কাণ্ডে বিয়ে বাড়ির আনন্দের মাত্রা বেড়ে যায় বহুগুণ। নতুন জীবনে সবার কাছে দোয়া চেয়েছেন নব দম্পতি।
আমাদের সময়
মোঃ মহশীন আলী: প্রায় এক যুগ পর রাণীশংকৈলে একজন ভালো সহকারী কমিশনার (ভূমি) পেয়েছে উপজেলাবাসী। তিনি জনাব মো. মুজিবুর রহমান। একজন সৎ, সুদক্ষ, কর্মপরায়ণ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তার কর্মগুণে ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগির ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ সদস্যর স্ত্রী রুনা আক্তারের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ২২ নম্বর ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
সব মন্তব্য
No Comments