রাহাদ সুমন,বািশেষ প্রতিনিধি: বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহীর সারদার বাংলাদেশ পুলিশ একাডেমির ভাইস প্রিন্সিপাল এসএম আক্তারুজ্জামান। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস সাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে বাংলাদেশ পুলিশ একাডেমির ভাইস প্রিন্সিপাল থেকে বরিশাল রেঞ্জ ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এর আগে তিনি ২০১৫ সালের মার্চ থেকে টানা আড়াই বছর বরিশাল জেলা পুলিশ সুপার হিসেবে প্রজ্ঞা,দূরদর্শিতা, সততা ও কর্তব্যনিষ্ঠার সঙ্গে সফলভাবে দায়িত্ব পালন করে সর্বমহলে সুনাম ও প্রশংসা অর্জন করেছিলেন । তিনি এক সময় পিরোজপুর জেলারও পুলিশ সুপার ছিলেন। কর্মক্ষেত্র তিনি একজন সৎ,নির্মোহ ও নিষ্ঠাবান ব্যাক্তিত্ব হিসেবে সর্বমহলে পরিচিত। তার সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়ে বরিশাল ছিল শান্তির জনপদ। ডিআইজি হিসেবে যোগদানের পরে সেই শান্তির সুবাতাস অব্যাহতভাবে বইবে বলে স্থানীয় সচেতনমহল মনে করেন। প্রসঙ্গত, গত ২৩ মে বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলামকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে পদোন্নতি দেয় সরকার। গত ২৫ মে তার পদোন্নতিজনিত বদলীর কারণে বরিশাল রেঞ্জ ডিআইজি পদটি শূন্য হয়। সেই পদে নিয়োগ পেলেন এসএম আক্তারুজ্জামান। এদিকে তার মতো একজন সৎ কর্মদক্ষ,সংস্কৃতিমনা ও উদার মানসিকতার সিনসিয়ার পুলিশ কর্মকর্তাকে ডিআইজি হিসেবে পদায়ন করায় বানারীপাড়া প্রেসক্লাব নেতৃবৃন্দসহ বরিশালবাসী তাকে ঊষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। আগামী এক বছর তিনি জাতিসংঘের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল ও বৈশ্বিক বহুপা ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার শ্রী দিনেশ ত্রিবেদী। আজ মঙ্গলবার বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।ঢাকায় ভারতীয় হ ...
স্টাফ রিপোর্টার: গ্যাসের সংকট কেটে গেলে দেশের সার্বিক বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফিরে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।মঙ্গলবার সচিবালয়ে সর ...
ডেস্ক রিপোর্ট: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা হবে না বলে ঢাকাকে জানিয়ে দিয়েছে ভারত। বাংলাদেশের অনলাইন গণমাধ্যম বায়ান্ন নিউজে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার বর ...
সব মন্তব্য
No Comments