ডেস্ক রিপোর্ট: লন্ডনের বাড়িতে ডাকাতি হওয়ায় কাতার বিশ্বকাপ থেকে ইংল্যান্ডে ফিরে গেছেন রাহিম স্টার্লিং। কোয়ার্টার ফাইনালে ওঠা ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপে ফিরবেন কি না পরিষ্কার নয়।
গতকাল রাতে ইংল্যান্ড-সেনেগাল শেষ আটের ম্যাচের পর স্টার্লিংয়ে দেশে ফেরার কথা নিশ্চিত করেন ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট।
ইএসপিএন ইউকের সূত্র জানিয়েছে, শনিবার রাতে স্টার্লিংয়ের লন্ডনের বাসায় ডাকাতি হয়েছে। তার ঘনিষ্ঠ বন্ধুরা, বান্ধবী পাইগ এবং দুই সন্তান কাতারেই ছিলেন। লন্ডনে ছিলেন তাঁর মা। তবে ঠিক কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সেটি পরিষ্কার নয়।
রোববার শেষ আটের খেলায় সেনেগালকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে ইংল্যান্ড। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ইংলিশদের প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্স। ম্যাচটি হবে শনিবার।
ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের বিবৃতির কথা উল্লেখ করে সাউথগেট বলেন, ‘পারিবারিক কারণে ওকে ইংল্যান্ড যেতে হচ্ছে। এই মুহূর্তে সেখানে থাকা পরিবারের সমস্যার সমাধান দরকার। ওর চলে যাওয়ার ঘটনা পরবর্তীতে দল নির্বাচনে প্রভাব ফেলবে না। ব্যক্তিগত বিষয়াদির প্রতি সম্মান রাখতে চাই বলে এ বিষয়ে বেশি কিছু বলতেও চাই না।’
ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের কথায় অবশ্য গুরুতর ক্ষয়ক্ষতির ইঙ্গিত আছে। বিশ্বকাপ রেখে স্টার্লিংয়ের দেশে ফিরে যাওয়ার বিষয়ে কেইন বলেন, ‘ওর এবং ওর পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি আমরা। এটা ব্যক্তিগত বিষয়। তবে একজন সতীর্থ এবং বন্ধুকে এ ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে দেখাটা সহজ ব্যাপার নয়। আশা করি কোচের সঙ্গে কথা বলে নিজের এবং পরিবারের জন্য সেরা সিদ্ধান্তটিই নেবে স্টার্লিং।’
২৭ বছর বয়সী চেলসি উইঙ্গার গ্রুপ পর্বে ইরান এবং ওয়েলস ম্যাচের শুরুর একাদশে ছিলেন। ইরানের বিপক্ষে ৬-২ ব্যবধানে জেতা ম্যাচে এক গোল এবং এক সহায়তা ছিল তাঁর।
ইত্তেফাক
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments