উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার দক্ষিণ ধামুরা এলাকায় নিজ বসতঘর থেকে শিল্পী হাওলাদার (৪৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ২৯ জুলাই বুধবার সকালে এ ঘটনা ঘটে। নিহত শিল্পী হাওলাদার শহীদ স্মরণিকা ডিগ্রী কলেজের শিক্ষক অরুন হাওলাদারের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটের দিকে শিল্পী হাওলাদারের ছোট ছেলে জিৎ বাড়ি থেকে বাইরে যায়। পরে সকাল প্রায় ১০টা ৪০ মিনিটে বাড়িতে ফিরে এসে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পায়। অনেক ডাকাডাকির পরও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে স্থানীয়দের সহযোগিতায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করা হয়। এ সময় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে শিল্পী হাওলাদারকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা।
পরে স্থানীয়দের সহায়তায় দ্রুত তাঁকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে উজিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল সম্পন্ন করে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া শুরু করে।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষ হওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে উজিরপুর মডেল থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদনসহ সব তথ্য-উপাত্ত পর্যালোচনার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
সব মন্তব্য
No Comments