জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ কলারোয়ায় অনাবাদি ও পতিত জমি আবাদের আওতায় অনার লক্ষ্যে উদ্বুদ্ধকরণে এক কৃষি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলের দিকে উপজেলার কয়লা ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ওই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কলারোয়া উপজেলার কয়লা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্য রহিমা বেগম কাজল, কলারোয়া উপজেলার কৃষক প্রতিনিধি মোঃ আতিয়ার রহমান। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও তার হাতকে শক্তিশালী করার জন্য সকলেই বাড়ির পাশের পতিত জায়গায় একটি হলেও গাছ লাগান। চাষাবাদ শুরু করেন। কয়লা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত কৃষক কৃষক কৃষাণীরা উক্ত কৃষি সমাবেশ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা শহরের মগড়া নদী উদ্ধারের নামে বৈধ জমির মালিকদের উচ্ছেদের চেষ্টা এবং নদী খনন প্রকল্পে সরকারি অর্থ অপচয়ের আশঙ্কা প্রকাশ করেছেন নদীতীরবর্তী ভূমির মালিকেরা। এ বিষয়ে হয়রানি বন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : পরিবেশ অধিদপ্তরের অভিযানে বরিশালের উজিরপুর উপজেলার দুটি অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় অভিযানে বাঁধা ও মব সৃষ্টির অভিযোগে রাজিব হোসেন (৩৫) নামে স্থান ...
সব মন্তব্য
No Comments