স্টাফ রিপোর্টার: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ১১তম আসন শুরু আজ। উৎসাহ ও উদ্দীপনার মধ্যে রাজধানীর মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ৫০ দিনব্যাপী বিপিএলের উদ্বোধনী ম্যাচ শুরু দুপুর দেড়টায়। আজকের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবেন বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বাংলাদেশ ও নবাগত দুর্বার রাজশাহী। আজকে আরও একটি ম্যাচ সন্ধ্যা ৭টায় মাঠে নামবে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস।
এবারের বিপিএল ম্যাচে তিনটি ভেন্যু। অন্য ভেন্যু দুটি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।
ঢাকা পর্ব থেকে বিপিএল শুরুর পর সিলেটে দ্বিতীয় পর্ব হবে। ৬ থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত সিলেটে ১২টি ম্যাচ হবে। ১৬ থেকে ২৩ জানুয়ারি চট্টগ্রাম পর্বে ১২টি ম্যাচ হবে। বিপিএলের শেষ পর্ব মিরপুর হবে। ২৬ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত লিগ পর্বসহ প্লে-অফ ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
বিপিএলের এবারের আসরের দলগুলো:
ঢাকা ক্যাপিটালস:
খেলোয়ার:
স্থানীয়: তানজিন হাসান তামিম, মুস্তাফিজুর রহমান, লিটন দাস, হাবিবুর রহমান সোহান, আবু জায়েদ চৌধুরী, মুকিদুল ইসলাম মুগ্ধ, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, আসিফ হাসান ও শাহদাত হোসেন দিপু।
বিদেশী: থিসারা পেরেরা, জনসন চার্লস, স্টিফেন এসকোনজাই, চাতুরাঙ্গা ডি সিলভা, জাহির খান, শাহনেওয়াজ দাহাননি, রিয়াজ হাসান, আমির হামজা, ফারমানুল্লাহ সাফি, জিন পেইরা কোৎজি ও শুভহাম শুভাশ রানজানা।
সিলেট স্ট্রাইকার্স:
স্থানীয়: মাশরাফি বিন মর্তুজা, জাকের আলী অনিক, জাকির হাসান, তানজিম হাসান সাকিব, মেহেদী হাসান সোহাগ, টিপু সুলতান, জাওয়াদ আবরার, রনি তালুকদার, আল-আমান হোসেন, আরাফাত সানি, রুয়েল মিয়া, আরিফুল হক, নিহাদুজ্জামান ও নাহিদুল ইসলাম।
বিদেশী: পল স্ট্রার্লিং, জর্জ মুনসি, রাকিম কর্নওয়াল, সামিউল্লাহ শেনওয়ারি, রিস টপলি, অ্যারন জোন্স ও জন রোস জাগেসার।
রংপুর রাইডার্স:
স্থানীয়: নুরুল হাসান সোহাগ, আজিজুল হাকিম তামিম, মাহেদি হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, নাহিদ রানা, সা্ইফ হাসান, সৌম্য সরকার, রাকিবুল হাসান, রেজাউর রহমান রাজা, ইরফান শুক্কুর, কামরুল ইসলাম রাব্বি ও তৌফিক খান তুষার।
বিদেশী: অ্যালেক্স হেলস, খুশদিল শাহ, ইফতেখার আহমেদ, আকিফ জাভেদ, কার্টিস ক্যাম্পার ও স্টিভেন টেইলর।
দুর্বার রাজশাহী:
স্থানীয়: এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ, জিসান আলম, ইয়াসির আলী রাব্বি, সাব্বির হোসেন, সানজামুল ইসলাম, মেহরাব হোসেন, আকবর আলী, মিজানুর রহমান, হাসান মুরাদ, শফিকুল ইসলাম ও মোহর শেখ।
বিদেশী: মোহাম্মদ হারিস, সাদ নাসিম, লাহিরু সামারাকুন, আরাফাত মিনহাজ, রায়ান বার্ল ও সালমান মির্জা।
ফরচুন বরিশাল:
স্থানীয়: তাওহিদ হৃদয়, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তানভীর ইসলাম, নাজমুল হোসেন শান্ত, রিপন মন্ডল, এবাদত হোসেন, নাঈম হাসান, রিশাদ হোসেন,তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম, প্রিতম কুমার এ ইকবাল হোসেন ইমন।
বিদেশী: জেমস ফুলার, পাথুম নিশাঙ্কা, কাইল মায়ার্স, নান্দ্রে বার্গার, ডেভিড মালান, মোহাম্মদ নবি, ফাহিম আশরাফ, মোহাম্মদ আলী, খান জাহানবাদ, মোহাম্মদ ইমরান ও শাহিন শাহ আফ্রিদি।
খুলনা টাইগার্স:
স্থানীয়: মেহেদি হাসান মিরাজ, আফিফ হোসেন, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মোহাম্মদ নাইম, ইমরুল কায়েস, মাহিদুল ইসলাম অঙ্কন, আবু হায়দার রনি, জিয়াউর রহমান, মাহফুজুর রহমান রাব্বি, মাহমুদুল হাসান জয় ও রুবেল হোসেন।
বিদেশী: ওশান থমাস, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ হাসনাইন, লুইস গ্রেগরি, ইব্রাহিম জাদরান, দারউইশ এ সালমান ইরশাদ।
চিটাগং কিংস:
স্থানীয়: সাকিব আল হাসান, শরিফুল ইসলাম, শামীম হোসেন পাটোয়ারি, পাভেজ হোসেন ইমন, খালেদ আহমেদ, অ্যালিস আল ইসলাম, মোহাম্মদ মিঠুন, নাঈম ইসলাম, মারুফ মৃধা, রাহাতুল ফেরদৌস জাভেদ, শেখ পাভেজ জীবন, মার্শাল আইয়ুব, নাবিল সামাদ ও ইরফান হোসেন।
বিদেশী: মঈন আলী, উসমান খান, হায়দার আলি, অ্যাঞ্জেলো ম্যাথুজ, মোহাম্মদ ওয়ানিস জুনিয়র, গ্রায়েম ক্লার্ক, টমাস ও'কর্নেল, বিনুরা ফার্নান্দো, খাজা নাফি, লাহিরু মিলান্থা, জুবাইরিল্লাহ আকবারি, মোহাম্মদ হুসেন তালাত ও আলি রেজা।
স্টাফ রিপোর্টার: '৪৫তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সাইক্লিং দল রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী সাইক্লিং দল। গত ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফিক্সিং ও দুর্নীতির অভিযোগে এক ক্রিকেটারসহ পাঁচজনকে সাময়িক নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার, ৭ মে এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানায় বিসিবি। নি ...
ডেস্ক রিপোর্ট: পুরুষদের আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে অষ্টম স্থানে উঠেছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) পুরুষদের টি-টোয়েন্টি র্যাংকিংয়ের বার্ষিক হালনাগাদ ...
ডেস্ক রিপোর্ট: সারাদেশে প্রতিভাবান খেলোয়াড় অন্বেষণের মহোৎসব ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ এর চতুর্থ দিনে মাঠ মাতিয়েছেন চট্টগ্রাম ও ঝিনাইদহের দুই খুদে বিস্ময়। ফুটবলে পটিয়ার মাইরিন আক্তারের হ্যাটট্রিক আর ...
সব মন্তব্য
No Comments