।।এনামূল হক বাদশা।।
চয়েন উদ্দিন মোল্লা। মুক্তিযুদ্ধের ইতিহাসে এক সাহসী যোদ্ধার নাম। ৭১- চলনবিল অধ্যুষিত সিংড়ার প্রথম শহীদ। আপসোস জাতির এই সূর্য সন্তানের মৃত্যুবার্ষিকী আজো পালিত হয় একেবারেই নীরবে। এবছর তার ৫১ তম মৃত্যুবার্ষিকীতেও তার ব্যতিক্রম হয়নি।
শহীদ চয়েন সিংড়ার বালুয়া-বাসুয়ার মোল্লা পাড়ার মোল্লা পরিবারে সন্তান। এদেশের স্বাধীনতা ছিনিয়ে আনার জন্য মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছেন তাদের মধ্যে অন্যতম একজন এই শহীদ চয়েন।
একাত্তরের সেই ভয়াবহ ও নৃশংসতা দেখেও শহীদ চয়েন লড়াই করেছেন জম্মভূমির টানে। জীবন দিয়েছেন তবু পিছু হটেন নি।
দিনটা ছিল ১৯ এপ্রিল ১৯৭১। ইতিহাসের এ দিনেই তাকে হত্যা করা হয়। সে ইতিহাস কারো অজানা নয়।
যাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি তারা আজ অবহেলিত। আমার প্রশ্ন হচ্ছে আমরা যারা স্বাধীনতাকামী মানুষ, তাদের কি কোনো দায়বোধ নেই! কেন সিংড়ার প্রথম শহীদের শাহাদতবার্ষিকী নিরবে চলে যাবে। এ দায় কি কেবলই তার পরিবারের! না এ দায় আমাদের, রাজনৈতিক নেতা ও সমাজের, আমাদের সকলের। কার আমি মনে করি
অন্যদিকে আজকে মুক্তিযুদ্ধের জয়গান গেয়ে, গলা ফাটিয়ে অনেকে যারা সুবিধা নিচ্ছেন, তারাও কি এ দায় এড়াতে পারবেন! সিংড়ায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স আছে, আছে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল। কিন্তু আমার জানামতে শহীদ চয়েনকে নিয়ে কোনো শোক শোভা তো দুরে থাক, তার কথাও মনে হয় স্মরণ করা হয় না। সর্বত্র কেবল রাজনীতির ভিতরে রাজনীতি।
আজ শহীদ চয়েনের অবর্তমানে তিনি যে অবমূল্যায়ন হচ্ছে। একবার চিন্তা করে দেখবেন আপনার অবর্তমানে কি মুল্যায়িত হবেন!
আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান। আপনাদের সম্মান করি। কিন্তু সিংড়ার বীর শহীদরা এভাবে অবমূল্যায়িত হোক তা আমরা চাই নাই না।
৫১ বছরে মোড়টির নাম শহীদ চয়েন নামকরণ হলেও শহীদ চয়েন নামক কোন স্মৃতির ফলক আজও হয়নি। তাহলে কি মুক্তিকামী মানুষ শুধু সরকারি সুযোগ সুবিধাই ভোগ করবে! বীর যোদ্ধারা অবহেলিতই থাকবে! প্রশ্ন আপনাদের বিবেকের কাছে।
।।।। মুক্তার হোসেন নাহিদ ।।আর্জেন্টিনার সমর্থক হিসেবে শেষ ১৬-তে বিজয়ের আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম। কেবল আমি নয়, শ্বাসরুদ্ধকার অবস্থায় ছিলেন গোটা দুনিয়ার কোটি কোটি ভক্ত। হঠাৎ টর্নেডোর গতিতে ফিরে এলো ম ...
আতিকুল ইসলাম টিটু:জাতীয় সংসদ ভবন শুধু একটি প্রশাসনিক স্থাপনা নয়; এটি জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং জনগণের রাজনৈতিক ইচ্ছার সাংবিধানিক প্রতীক। সেই সংসদের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধী ...
।। মুক্তার হোসেন নাহিদ ।।হাইটিনা, জাপান্টিনা কিংবা নরওয়েন্টিনা—যে নামেই ট্রল করা হোক না কেন, আর্জেন্টিনার কট্টর সমর্থক হওয়ার পরেও আমি সবসময় ব্রাজিলের বিজয় কামনা করেছি। কারণ বিশ্ব ফুটবল উন্মাদনার ...
বিল্লাল বিন কাশেম:একটি দেশের উন্নয়নের সবচেয়ে শক্তিশালী ভিত্তি তার মানবসম্পদ। প্রাকৃতিক সম্পদ, অবকাঠামো কিংবা প্রযুক্তিগত অগ্রগতি যতই থাকুক না কেন, দক্ষ, সৃজনশীল ও কর্মমুখী জনগোষ্ঠী ছাড়া টেকসই উন্নয়ন স ...
সব মন্তব্য
No Comments