কাজী শাহীন: বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে নাট্যজন লিয়াকত আলী লাকীর ভাবনা ও পরিকল্পনায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে দেশের ৬৪ জেলার ৬৫টি বধ্যভূমিতে মঞ্চায়িত হচ্ছে গণহত্যার পরিবেশ থিয়েটার।
আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে তিনটি প্রযোজনা।
ক. বাগেরহাট জেলায় শামসুল হাদীর রচনা ও নির্দেশনায় `ডাকরা এবং তারপর’
খ. মাগুরা জেলায় শাহীন রেজা রাসেল এর রচনা এবং ধীমাণ চন্দ্র বর্মণ এর নির্দেশনায় নাটক `রক্তাক্ত করোটি’
গ. শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, ঢাকায় একাত্তরে ১৪ ডিসেম্বরের হত্যাযজ্ঞ নিয়ে নাটক 'চোখবাঁধা মাইক্রোবাস ও শূন্যতার গল্প' রচনা ড. মাহফুজা হিলালী ও নির্দেশনা আমিনুর রহমান মুকুল।
১৭ ডিসেম্বর রাত ৯.০০ 'চোখবাঁধা মাইক্রোবাস ও শূন্যতার গল্প' নাটকটির কারিগরী মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। আলোকচিত্রী এবং দৃশ্য ধারণে আগ্রহী ভিডিও ক্যামেরাসহ সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়েছে।
উল্লেখ্য, পরিবেশ থিয়েটারে পুরো বধ্যভূমি স্মৃতিসৌধ এলাকাটি ব্যবহার হবে অভিনয়ক্ষেত্র হিসেবে। কারিগরী মঞ্চায়েনে ভিডিও ও স্থিরচিত্র ধারণ সুবিধাজনক হবে তাই বিশেষ অনুরোধ করা হচ্ছে।
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
সব মন্তব্য
No Comments