স্টাফ রিপোর্টার: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে ১১তম ম্যাচের উদ্বোধনী ম্যাচে জয় ধরে রেখে শুভ সূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। দুর্বার রাজশাহীকে ৪ উইকেটে হারিয়েছে মনুরা।
উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে আটকে দিয়েছে রংপুর রাইডার্স।
সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে উদ্বোধনী ম্যাচে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টসে হেরে প্রথম ব্যাট করে ২০ ওভারে ৩ ইউকেট হারিয়ে ১৯৬ রান সংগ্রহ করে দুর্বার রাজশাহী। জবাবে ১৯৭ রানের টার্গেড নিয়ে ব্যাটিং শুরু করে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। শুরুতেই রংপুরের বোলারদের তোপেরমুখে পড়ে বরিশাল। ১১২ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে। সপ্তম উইকেটে ৩৫ বলে ৮৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে দুর্দন্ত জয়ের স্বাদ তুলে দেন অভিজ্ঞ ব্যাটম্যান মাহমুদুল্লাহ ও ফাহিম। ২৬ বলে অপরাজিত ৫৬ রানে ম্যাচ সেরা হন মাহমুদুল্লাহ। ২১ বলে ৫৪ রানের ইনিংস খেলেন ফাহিম।
সন্ধ্যায় একই মাঠে দিনের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাটিং করে ৬ উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে রংপুর রাইডার্স। জবাবে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫১ রানে গুটিয়ে যায় ঢাকা ক্যাপিটালস। ৪০ রানের জয় পেয়েছে রংপুর।
সিলেট অফিস: ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিকে দুর্দান্ত ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশকে শক্ত অবস্থানে নিয়ে গেছেন তাওহিদ হৃদয়। তাঁর রেকর্ডগড়া ইনিংসে ভর ...
স্টাফ রিপোর্টার: সাফ চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করেছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। বদলি হিসেবে মাঠে নেমে ম্যাচের ৬৯ মিনিটে জয়সূচক গোলটি করেন ম ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পর্তুগালের কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তায় নিজের সিদ্ধান্তের কথা জানান ৪১ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন ২৯ সদস্যের অ্যাডহক কমিটির সভাপতি করা হয়েছে জাতীয় সংসদ সদস্য ইশরাক হোসেনকে। কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন মাহফুজ হাসান। জাতীয় ক্রীড়া পরিষদ গঠিত ...
সব মন্তব্য
No Comments