ডেস্ক রিপোর্ট : টাঙ্গাইল জেলা বারের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক ও জাতীয় পার্টি নেতা এডভোকেট কবির হোসেন উজ্জ্বল-এর নেতৃত্বে আইনজীবীদের একটি দল ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপিকে। আজ বেলা ১১টায় জাতীয় পার্টি চেয়ারম্যান-এর উত্তরার বাসভবনে আইনজীবীদের ঐ দলটি শুভেচ্ছা বিনিময় করেন। এসময় পার্টিকে সুসংগঠিত করতে জাতীয় পার্টি চেয়ারম্যান জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের উপস্থিত নেতা-কর্মীদের দিক নির্দেশনা দেন।
এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোঃ আবুল কাশেম, জাতীয় পার্টি চেয়ারম্যান এর-উপদেষ্টা খন্দকার নাজিম উদ্দিন, টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির সদস্য সচিব এডভোকেট আঃ ছালাম চাকলাদার, জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক এনাম জয়নাল আবেদীন, টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক এডভোকেট শামসুল আলম, এডভোকেট আবুল হোসেন, ফকির শাহ আলম, টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির সদস্য এডভোকেট আবু তায়েব আলী, এডভোকেট আবদুল কাদের তুলা, এডভোকেট আকবর আলী, এডভোকেট সুজাত আলী সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দায়ের করা অভিযোগের প্রকৃত ঘটনাপ্রবাহ, সরকা ...
স্টাফ রিপোর্টার: সরকার একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করে জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিজয়নগরস্থ বিজয়-৭১ চত্বরে জাতী ...
সব মন্তব্য
No Comments