ডেস্ক রিপোর্ট: সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, আজকাল অনেকই লেখালেখির ক্ষেত্রে চৌর্যবৃত্তির আশ্রয় নেন। বিভিন্ন লেখা কাট, কপি ও পেস্ট করে নকল করেন, রেফারেন্স দেন না। কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম হোসেন আবদুল মান্নান। তিনি একজন সুলেখক হিসেবে ইতোমধ্যে পরিচিতি পেয়েছেন।
প্রতিমন্ত্রী আজ সন্ধ্যায় রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি)-এ সাংস্কৃতিক সংগঠন ‘বাংলা সংস্কৃতিধারা’ আয়োজিত বিশিষ্ট লেখক ও সাবেক সচিব হোসেন আবদুল মান্নান এর ৬০তম জন্মদিন উপলক্ষ্যে লেখকের রচিত গ্রন্থসমূহের ওপর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কে এম খালিদ বলেন, হোসেন আবদুল মান্নান গল্পের ছলে লেখেন। তাঁর লেখার একটি বিশেষ বৈশিষ্ট্য হলো রেফারেন্স উল্লেখ করা। তিনি বলেন, প্রাপ্তিতে পূর্ণ হোক সবার জীবন, অপ্রাপ্তিতে নয়। দীর্ঘ হোক সবার জীবন। মৃত্যুর চেয়ে জীবন বড়। আনন্দ, হাসি, খুশি, সুখ ও সাফল্যে ভরে উঠুক সবার জীবন।
জননিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত আলোচক হিসেবে বক্তৃতা করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মোঃ মাহবুব হোসেন, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হাসানুজ্জামান কল্লোল, সাবেক অতিরিক্ত সচিব মাহমুদুল হাসান মুকুল, বিশিষ্ট অভিনেত্রী মনিরা ইউসুফ মেমী প্রমুখ।
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
সব মন্তব্য
No Comments