গোপালগঞ্জ সংবাদদাতা: গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলিসহ মো. হাদিস শিকদার (৩৪) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬। শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা বাজার এলাকা থেকে ওই ব্যবসায়ীকে আটক করা হয়।
গ্রেফতারকৃত অস্ত্র ব্যবসায়ী মো. হাদিস শিকদার উপজেলার কলসী ফুকরা গ্রামের মো. নাজির শিকদারের ছেলে।শনিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব-৬।
র্যাব জানিয়েছে, মাদক বেচাকেনা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়ানীর ফুকরা বাজার এলাকায় অভিযান চালায় র্যাব-৬ এর একটি দল।
এ সময় ওই স্থান থেকে মো. হাদিস শিকদার নামে একজনকে আটক করা হয়। পরে তল্লাশী চালিয়ে তার কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র্যাব-৬ আরো জানায়, উদ্ধাকৃত আলামত ও আটক আসামীকে কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগির ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ সদস্যর স্ত্রী রুনা আক্তারের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ২২ নম্বর ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
মো: মেহেদী হাসান,কাঁঠালিয়া প্রতিনিধঃ ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার বাজারে অভিযান চালিয়ে ৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় পলিথিন সংরক্ষণ ও বিক্রির অভিযোগে মো. মামুন নামের এক ...
সব মন্তব্য
No Comments