ডেস্ক রিপাের্ট: টিম ম্যানেজার ছাড়াই সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় আসরে অংশ নেবে বাংলাদেশ। অর্থাৎ বিশ্বকাপে ‘অভিভাবক’ পাচ্ছেন না মাহমুদউল্লাহ ও তার দল।
দলের সঙ্গে নাকি টিম লিডারের দায়িত্ব নিয়ে যেতে ইচ্ছুক নন কেউ। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান নিজেও টিম লিডার হয়ে বিশ্বকাপে যেতে ইচ্ছুক নন।
এর কারণ বলতে তিনি জানিয়েছেন, সামনে বিসিবির নির্বাচন। এই সময়ে দলের সঙ্গে এক-দেড় মাস বাইরে থাকার ইচ্ছে নেই কারো।
আকরাম খান বলেন, ‘আমরা খেলা দেখতে যাব। তবে কোনো পদ-পদবি নিয়ে দলের সফরসঙ্গী হবো না এবার।’
এর আগে এ দায়িত্ব নিতে দেখা গেছে খালেদ মাহমুদ সুজনকে। শ্রীলংকার সাথে হোমে ও সফরে বোর্ডের প্রতিনিধি ছিলেন তিনি। আর সবার চাইতে ক্রিকেটারদের বেশি কাছের মানুষ তিনি। ক্রিকেটাররা তাকে প্রিয় ‘চাচা’হিসেবে ডাকেন।
কিন্তু জানা গেল, সুজনও যাচ্ছেন না টিম লিডার বা ম্যানেজার হয়ে।
কেন তিনি যাচ্ছেন না - এ প্রশ্নে ভেতরের খবর হলো, হেড কোচ রাসেল ডমিঙ্গো এবং পেস বোলিং কোচ ওটিস গিবসনের সঙ্গে বনিবনা হচ্ছে না সুজনের।
এর অন্যতম কারণ, কোচ না হয়েও টুর্নামেন্ট চলাকালীন খেলোয়াড়দের নানা পরামর্শ দেন সুজন। যা ডমিঙ্গো ও গিবসনের পছন্দ নয়।
ক্রিকেটারদের সঙ্গে সুসম্পর্ক থাকায় সুজন তাদের প্রয়োজনীয় ও তাৎক্ষণিক পরামর্শ দেন। দু’ একসময় মাঠে বার্তাও পাঠান।
এসব বিষয় দুই কোচের পছন্দ নয়, তা জানেন সুজন। যে কারণে বিশ্বকাপে ক্রিকেটারদের সঙ্গে যেতে অনিচ্ছুক তিনি। তার কথায়, যেচে উপকার করার দরকার কী!
তাই সুজনকে এবার বিশ্বকাপে কোনো দায়িত্বে দেখা যাবে না।
জানা গেছে, বিশ্বকাপে লজিস্টিক ম্যানেজার হয়ে যাবেন ক্রিকেট অপারেশন্স ম্যানেজার সাব্বির খান। এর বাইরে নির্বাচকদের মধ্য থেকে একজন যাবেন।
শ্রীলংকা আর জিম্বাবুয়ে সফরে বিসিবির সিনিয়র পরিচালক জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলম ববি টিম লিডার হয়ে যথাক্রমে নিউজিল্যান্ড আর জিম্বাবুয়ে গেছেন।
কিন্তু এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমান ও সংযুক্ত আরব আমিরাতে কোনো বোর্ড পরিচালক ওই পদে থাকছেন না।-যুগান্তর
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফিক্সিং ও দুর্নীতির অভিযোগে এক ক্রিকেটারসহ পাঁচজনকে সাময়িক নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার, ৭ মে এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানায় বিসিবি। নি ...
ডেস্ক রিপোর্ট: পুরুষদের আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে অষ্টম স্থানে উঠেছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) পুরুষদের টি-টোয়েন্টি র্যাংকিংয়ের বার্ষিক হালনাগাদ ...
ডেস্ক রিপোর্ট: সারাদেশে প্রতিভাবান খেলোয়াড় অন্বেষণের মহোৎসব ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ এর চতুর্থ দিনে মাঠ মাতিয়েছেন চট্টগ্রাম ও ঝিনাইদহের দুই খুদে বিস্ময়। ফুটবলে পটিয়ার মাইরিন আক্তারের হ্যাটট্রিক আর ...
ডেস্ক রিপোর্ট: আইজিপি কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৬ এর ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ক্রিকেট দল। এ নিয়ে পরপর দুইবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ইন্ডাস্ট্রিয় ...
সব মন্তব্য
No Comments