স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, দেশ অনিশ্চয়তার পথে চলছে। ভালো একটি নির্বাচনের জন্য এই সরকারের কাছে সবার প্রত্যাশা ছিল। কিন্তু, আমরা দেখছি এই সরকারের ভিতরে সরকার আছে। একটি অদৃশ্য ছায়া অনেক উপদেষ্টাকে সঠিকভাবে কাজ করতে দিচ্ছে না। দেশে নির্বাচন করার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে পারেনি সরকার। প্রশাসন সবসময় মামলার ভয়ে ভীত সন্ত্রস্ত। বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার প্রয়োজনীয় মনোবল তাদের নেই। পাশাপাশি নব্যদলীয় করণের ভিত্তিতে পছন্দনীয় লোকজন পদায়ন করা হচ্ছে। এই সরকার নিরপেক্ষতা হারিয়েছে। এই সরকার কোনভাবেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না। দেশের মানুষ আতংকগ্রস্ত হয়ে আছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নেই। খেটে খাওয়া মানুষের আয়-রোজগার কমে যাচ্ছে। দেশে বিনিয়োগ নেই, অর্থনৈতিক প্রবৃদ্ধি নিম্নতম পর্যায়ে। বেকার সমস্যা উর্দ্ধগামী। আইন-শৃঙ্খলা পরিস্থিতি ক্রমাগত অবনতি হচ্ছে। একটি সুন্দর নির্বাচন পরিস্থিতির উত্তরণ ঘটাতে পারে, সরকার সেই পথে হাঁটছে না।
আজ বিকেলে জাতীয় পার্টি কাকরাইলস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জরুরী প্রেসিডিয়াম সদস্যদের সভায় সভাপতির বক্তৃতায় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের একথা বলেন।
জাতীয় পার্টি মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর পরিচালনায় অনুষ্ঠিত প্রেসিডিয়াম সভায় আলোচনায় অংশ নেন- কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, আব্দুর রশীদ সরকার, প্রেসিডিয়াম সদস্য এ্যাড. রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, এমরান হোসেন মিয়া, শেরীফা কাদের, একেএম মোস্তাফিজুর রহমান, মনিরুল ইসলাম মিলন, এইচএম শাহরিয়ার আসিফ, মোঃ আশরাফুজ্জামান আশু, প্রকৌশলী ইকবাল হোসেন তাপস, অধ্যাপক মহসিন ইসলাম হাবুল, এ্যাড. মোঃ মমতাজ উদদীন, আলহাজ¦ মোঃ আবু তাহের, ইঞ্জিনিয়ার মইনুর রাব্বী চৌধুরী রুম্মন, মোঃ আজমল হোসেন লেবু এবং নুরুন নাহার বেগম।
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দায়ের করা অভিযোগের প্রকৃত ঘটনাপ্রবাহ, সরকা ...
সব মন্তব্য
No Comments