সাতক্ষীরা প্রতিনিধি।। বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়াদল সাতক্ষীরা জেলার নবগঠিত আহ্বায়ক কমিটিতে বিগত আওয়ামী সরকারের সুবিধাভোগী ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তির প্রতিবাদে একযোগে পদত্যাগ করেছেন ক্রীড়াদলের নবগঠিত কমিটির ১৩ জন সদস্য। কেন্দ্রীয় সদস্যসহ স্থানীয় ত্যাগী খেলোয়াড় ও সংগঠকদের মতামত উপেক্ষা করে এই কমিটি গঠন করায় তারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।
পদত্যাগকারী নেতাদের দাবি, জাতীয়তাবাদী ক্রীড়াদলের কেন্দ্রীয় আহ্বায়ক নিয়াজ মোর্শেদ এবং সদস্য সচিব মো. জাহেদ পারভেজ চৌধুরী স্বাক্ষরিত সাতক্ষীরা জেলার এই নতুন কমিটিতে প্রকৃত মাঠপর্যায়ের খেলোয়াড় ও যোগ্য সংগঠকদের অবমূল্যায়ন করা হয়েছে। বিশেষ করে, বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়াদলের কেন্দ্রীয় সদস্য মো. হুমায়ন কবির ডাবলুসহ খুলনার কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের কোনো পরামর্শ নেওয়া হয়নি। পরিবর্তে, বিগত স্বৈরাচারী আওয়ামী সরকারের আমলে সুবিধাভোগী ও বিতর্কিত ব্যক্তিদের কমিটিতে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে।
স্বেচ্ছায় ও সজ্ঞানে পদত্যাগকারী নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন মো. অহেদুজ্জামান আকাম্য, ইকবাল কবির খান, মো. মাসুদ, তাপস কুমার সরকার, মো. আরিফুল ইসলাম রিপন, মো. মহাসিন, জি. এম মাহমুদুল হক লালটু, মো. হযরত আলী,মো. শামীম হাসান সাঈদ, সুকুমার দাশ বাচ্চু, মো. শরিফুল ইসলাম, মো. অজিয়ার রহমান ও মো. সাইফ হাসান মুকুল।
পদত্যাগকারী নেতারা এক যৌথ বিবৃতিতে জানান, "আমরা দীর্ঘ দিন ধরে দলের দুর্দিনে রাজপথে থেকে ক্রীড়াঙ্গনকে সুসংগঠিত করার চেষ্টা করেছি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, দলের ত্যাগী ও পরীক্ষিত সৈনিকদের বাদ দিয়ে সুবিধাভোগীদের দিয়ে পকেট কমিটি গঠন করা হয়েছে। এমন বিতর্কিত কমিটির সাথে কাজ করা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই আমরা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।"
তারা অবিলম্বে এই 'অগণতান্ত্রিক' কমিটি বাতিল করে ত্যাগী ও রাজপথের লড়াকু সৈনিকদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের জন্য দেশনায়ক তারেক রহমান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেছেন।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সব মন্তব্য
No Comments