ডেস্ক রিপোর্ট: পাকিস্তান সফর বাতিল করে দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। আজ থেকে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করার সূচি ছিলো কিউইদের। কিন্তু প্রথম ওয়ানডে শুরুর কিছুক্ষণ আগে নিরাপত্তার কারণে সফর বাতিল করার সিদ্বান্ত নেয় নিউজিল্যান্ড টিম ম্যানেজমেন্ট। সফরে তিন ওয়ানডের পর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল কিউইদের।
দলের পাকিস্তান সফর বাতিলের খবর নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট(এনজেডসি)। এক বিবৃতিতে এনজেডসি জানিয়েছে, সরকারের পক্ষ থেকে পাকিস্তানে নিরাপত্তাজনিত যে হুমকির খবর তাদের কাছে আছে, এরপর এ সফর চালিয়ে যাওয়া সম্ভব নয়।
এনজেডসি জানায নিউজিল্যান্ড সরকার নিরাপত্তা নিয়ে সতর্ক করার পর ব্লাকক্যাপসরা পাকিস্তান সফর বাতিল করছে। রাওয়ালপিন্ডিতে আজ তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে হওয়ার কথা ছিল। পাকিস্তানে নিরাপত্তার অবনতি হওয়া, মাঠে নিউজিল্যান্ড ক্রিকেটের নিরাপত্তা কর্মকর্তার পরামর্শের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, নিউজিল্যান্ড এ সফর চালিয়ে যাবে না।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বলছে, ‘নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড আজ আমাদের জানিয়েছে, নিরাপত্তার নিয়ে তাদের সরকার জাতীয় দলকে সতর্ক করেছে। তাই কিউইরা সফর স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর আবেগঘন বার্তা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।সোমবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ফুটবল থে ...
সব মন্তব্য
No Comments