ডেস্ক রিপোর্ট: দেশের বিভিন্ন জেলায় চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে আজ শনিবার (২৪ আগস্ট) এক জরুরী বোর্ড সভার আয়োজন করে প্রাইম ব্যাংক। অনুষ্ঠিত ওই সভায় পরিচালকগণ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য গভীর উদ্বেগ ও তাদের প্রতি আন্তরিক সহানুভূতি প্রকাশ করেন।
প্রাইম ব্যাংক বাংলাদেশের যেকোনও জাতীয় সংকটে দেশের মানুষের পাশে দাঁড়ানো ও সহায়তায় বিষয়ে তাদের প্রতিশ্রুতির পুনঃব্যক্ত করেন। উক্ত সভায় এরই অংশ হিসেবে বন্যার্তদের সহায়তায় ২ কোটি টাকার ত্রাণ তহবিল অনুমোদন করা হয়। এই অনুদান মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে দেওয়া হবে।
প্রাইম ব্যাংক পিএলসি’র চেয়ারম্যান তানজিল চৌধুরী বলেন, ‘বন্যায় অনেক মানুষ মারা যাওয়ায় এবং মানুষের ওপর বন্যার মারাত্বক প্রভাবে আমরা গভীরভাবে দুঃখিত। একটি দায়িত্বশীল কর্পোরেট প্রতিষ্ঠান হিসেবে দুর্গত এলাকার মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। আমরা বিশ্বাস করি, আমাদের এ ক্ষুদ্র প্রয়াস বন্যার্তদের ত্রাণ কার্যক্রম, নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিতে চলমান প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে।’
এ দুর্যোগ মোকাবিলায় সক্রিয় সহায়তা নিশ্চিত করতে এবং ওইসব এলাকার সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণে প্রাইম ব্যাংক সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোকোনও অংশীদারিত্বে অংশ নিতে বদ্ধপরিকর।
ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে নতুন রেডমি নোট ১৭ সিরিজ উন্মোচন করেছে শাওমি। এই সিরিজে থাকছে ২ বছরের ওয়ারেন্টি এবং ১ বছরের স্ক্রিন প্রোটেকশন সুবিধা। নতুন লাইনআপে রয়েছে তিনটি মডেল - রেডমি নোট ১৭ প ...
রাজশাহী অফিস: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বায়েক) পাওনিয়ার বেজে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সার্ভার রুমসহ আশপাশের কয়ে ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম। ভরিতে সর্বোচ্চ ১১০৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।মঙ্গলবার ৯ সেপ্টেম্বর, ২০২৬ সকালে বাজুসের স্ট্যান্ড ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ‘উপায়’ ও স্বনামধন্য রিটেইল চেইন শপ ‘ফ্রেশ সুপার মার্ট এর গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট সুবিধা আরও ...
সব মন্তব্য
No Comments