ডেস্ক রিপোর্ট: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিস ) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস নিজের ব্যর্থতা ঢাকতে সাঈদ খোকনকে নানাভাবে হেনস্তা করছেন বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগ করে সাবেক মেয়র সাঈদ খোকন বলেন, আপনার ব্যর্থতার দায় ঢাকার জন্য আর মানুষ পান নাই। বারবার শুধু আমার ওপরই! কেন?
মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সাঈদ খোকন। কথা বলার সময় আবেগাপ্লুত হয়ে পড়েন সাবেক এই মেয়র।
সাঈদ খোকনের স্ত্রী, বোন ও মায়ের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছেন আদালত। এর পেছনে মেয়র তাপসের ইন্ধন রয়েছে বলে মনে করেন খোকন।
সাঈদ খোকন বলেন, দুর্নীতি দমন কমিশনের এহেন কর্মকাণ্ড তাপসের প্ররোচনায় সংঘটিত হয়েছে। দুদক তদন্ত করতেই পারে। কিন্তু কারো প্ররোচনায় কোন দলাদলিতে দুদক নিজেকে জড়াবে একজন নাগরিক হিসেবে আমি এটা প্রত্যাশা করি না।
তিনি বলেন, কারো ব্যর্থতা ঢাকবার জন্য আরেকজনের মাথায় কালিমা লেপন করে দেবে আমরা এটা মেনে নিতে পারিনা। আইনি মোকাবিলা করবো, সাথে সাথে ঢাকাবাসীকে নিয়ে প্রয়োজন হলে আরেকবার সংগ্রাম হবে।
সাবেক মেয়র আরও বলেন, আরে বড় হওয়ার স্বপ্নে সাঈদ খোকন বাধা নাকি? তুমি (তাপস) বড় হও তাতে আমার কি? আমাকে মেরে বড় হইতে হবে নাকি, হ্যাঁ।-যুগান্তর
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফেসবুকে সুইসাইড নোট দেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় সদস্য মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছেন শিবিরের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টা ২৫ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ (মার্কসবাদী) বলেছে, আওয়ামী লীগের মতো বিএনপি সরকারও বড় ঋণখেলাপীদের শাস্তি না দিয়ে নানা সুযোগ-সুবিধা দিয়ে পুরস্কৃত করছে।সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী ফোরামে ...
ডেস্ক রিপোর্ট: অনৈতিক ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজমকে বহিষ্কার করা হয়েছে।আজ ৬ সেপ্টেম্বর, শনিবার ঢাকা মহানগর দক ...
সব মন্তব্য
No Comments