কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় দেড় শতাধিক অসহায়, হতদরিদ্র মানুষ পেয়েছে বিনামূল্যে চক্ষু চিৎকিসা সেবা। রবিবার সকাল ৯ টায় পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলানায়তনে এ চিৎকিসা সেবা কার্যক্রম শুরু হয়। চলে দুপুর ২টা পর্যন্ত। বরিশাল ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগীতায় বেসরকারি উন্নয়ন সেচ্ছাসেবী সমাজ কল্যান সংস্থা পায়রা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন পিডিএফ এর আয়োজন করে।
পায়রা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো.ফরিদ উদ্দিন বিপু বলেন, সকাল থেকে দুপুর দুইটা পর্যন্ত দেড় শতাধিক চক্ষু রোগীর চিকিৎসা দেয়া হয়েছে। এর মধ্যে বেশির ভাগই দরিদ্র শ্রেনীর লোকজন। তাদেরকে চিকিৎসা প্রদান করেছে বরিশাল শাখার ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতাল ডা.বেনজির বুশরা। পায়রা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’র উদ্যোগে ফ্রি চুক্ষ সেবা কার্যক্রম অব্যাহত রয়েছে।
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে নিশ্চিত ও সন্দেহজনক মিলিয়ে মোট ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ৮ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত হামে নিশ্চিত ও সন্দেহজনক মোট মৃত্যু দাঁড়িয়েছে ১ হাজার ২৮ ...
স্টাফ রিপোর্টার: সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৭৪ জন। শনিবার (৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবি ...
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ ২০২৬ থেকে এ পর্যন্ত হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ...
স্টাফ রিপোর্টার: সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে মোট ৪৫৫ জনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ...
সব মন্তব্য
No Comments