কামরুজ্জামান শাহীন,ভোলা: ভোলায় চরফ্যাশন উপজেলা, পৌরসভা জাতীয়তাবাদী যুবদলের বরিশাল বিভাগীয় টিমের নেতাদের উপস্থিতি কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষে ভোলার চরফ্যাশন উপজেলার ২১ টি ইউনিয়ন ও চরফ্যাশন পৌরসভার ৯টি ওয়ার্ডের যুবদল নেতা-কর্মীদের নিয়ে এ কর্মী সমাবেশর আয়োজন করা হয়।
বৃহস্পতিবার(৩০ সেপ্টেম্বর) বেলা ১২ টায় জেলা বিএনপি’র কার্যালয় চত্বরে ভোলা জেলা যুবদল এ কর্মী সমাবেশে আয়োজন করেন। চরফ্যাশন উপজেলা যুবদলের সভাপতি আশরাফুর রহমান দিপু সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসাবে দলীয় নেতা-কর্মীদের উর্দেশ্যে দিক নির্দেশনা বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ও বরিশাল বিভাগীয় টিম লিডার আব্দুল মোনায়েম মুন্না। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি (বরিশাল বিভাগ) এড.আকতারুজ্জামান শামীম, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক ইমাম হোসেন, কেন্দ্রীয় সহ-সাধারন সম্পাদক মনির হোসেন লিটন, কেন্দ্রীয় সহ-সাধারন সম্পাদক মাহফুজুর রহমান মাহফুজ, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কেন্দ্রীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) এড. এইচ এম তসলিম উদ্দিন। ভোলা জেলা যুবদলের সভাপতি আলহাজ¦ জামাল উদ্দিন লিটন, চরফ্যাশন উপজেলা যুবদলের সহ-সভাপতি প্রভাষক নজরুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক মো.আশ্রাফ, সাবেক ছাত্রদল সভাপতি ও চরফ্যাশন উপজেলা যুবদলের আহবায়ক পদপ্রার্থী শহিদুল আলম প্রিন্স মহাজন, চরফ্যাশন পৌরসভা যুবদল সভাপতি জাহিদুল ইসলাম রাসেল, সাবেক ছাত্রদল সভাপতি রিয়াদ সিকদার, সাবেক রসুলপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও চরফ্যাশন উপজেলা যুবদলের সদস্য সচিব পদপ্রার্থী মো. কামরুজ্জামান শাহীন, সাবেক চরফ্যাশন উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক ও উপজেলা যুবদলের সদস্য সচিব পদপ্রার্থী রাসেদুল হাসান নয়ন, চরফ্যাশন পৌরসভা যুবদলের আহবায়ক পদপ্রার্থী মো. মিল্টন, চরকলমী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান, চরফ্যাশন উপজেলা যুবদল নেতা সেলিম প্রমূখ।
এসময় মঞ্চে আরো উপস্থিত ছিলেন-ভোলা জেলা যুবদল সিনিয়র সহ-সভাপতি মো. ফখরুল ইসলাম ফেরদৗস, যুগ্ম সাধারন সম্পাদক মোহাম্মদ মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন প্রমূখ।
দিনব্যাপি এই কেন্দ্রীয় যুবদল নেতৃবৃন্দ ভোলার বিভিন্ন বিগত আন্দোলন-সংগ্রামে পুলিশের হাতে হামলা-মামলা সহ সরকার দলীয় নেতা-কর্মীদের হাতে নির্যাতনের শিকার হওয়া নেতা-কর্মীদের নানা সমস্যার কথা শুনেন এবং আগামীতে দলের প্রয়োজনে কে কি দায়ীত্ব পালন করতে ইচ্ছুক তাদের মতামত গ্রহন করে।
কর্মী সমাবেশটি পরিচালনা করেন ভোলা জেলা জাতীয়তাবাদী যুবদলের সাধারন সম্পাদক আব্দুর কাদের সেলিম।
স্টাফ রিপোর্টার: গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত কাজে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে পৃথক দুটি ভবনে লাগা আগুন ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণে এসেছে। দুটি ঘটনাতেই হতাহতের খবর পাওয়া যায়নি।ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদ ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তারিখ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। আগামী ২৯ অক্টোবর এই আসনে ভোটগ্রহণ হবে বলে আজ বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হয়েছে ...
স্টাফ রিপার্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যে ...
সব মন্তব্য
No Comments