আনিছ আহম্মদ (শেরপুর) প্রতিনিধি : পর্যটন বর্ষ উপলক্ষ্যে দেশের কতিপয় পর্যটন আকর্ষণীয় এলাকার পর্যটন সুবিধাদি উন্নয়ন শীর্ষক প্রকল্পের অধীনে নির্মিত শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশে “পর্যটন সেবা কেন্দ্র” এর নব নির্মিত ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। ৯ অক্টোবর শনিবার সকাল ১১টায় নব নির্মিত এ পর্যটন সেবা কেন্দ্রের উদ্বোধন করেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশন (গ্রেড-১) এর চেয়ারম্যান মোঃ হান্নান মিয়া ও শেরপুরের জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশীদ।
ওইসময় শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মুকতাদিরুল আহমেদ, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ, সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীনসহ জেলা প্রশাসনের অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জানা গেছে, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের বাস্তবায়নে ও জেলা প্রশাসন, শেরপুরের পরিচালনায় গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে ভ্রমণ পিপাসুদের মুগ্ধ করতে সেবার মান বৃদ্ধিকল্পে ওই ভবনে ওয়াশ রুম, ড্রেসচেঞ্জ রুমসহ পর্যটকদের সুবিধার্থে বিভিন্ন কক্ষ নির্মাণ করা হয়েছে।
উদ্বোধন এর আগে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন (গ্রেড-১) এর চেয়ারম্যান মোঃ হান্নান মিয়া ও জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশীদকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়।
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; প্রতিরক্ষা মন্ত্রণালয়; সরকারি প্রতিষ্ঠান এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত এই চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান গালাগালির সংস্কৃতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, বর্তমানে দেশে গণতান্ত্রিক একটি পরিবেশ বিরাজ করছে, বাক স্বাধীনতা অবারিত। কিন্তু আমা ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ত্রয ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায ...
সব মন্তব্য
No Comments