ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনের অন্যতম জ্যেষ্ঠকর্মী ও সংগঠক, প্রখ্যাত স্থপতি ও ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সভাপতি লাইলুন নাহার স্বেমি’র প্রয়াণ
বাংলাদেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনের অন্যতম জ্যেষ্ঠকর্মী ও সংগঠক, প্রখ্যাত স্থপতি ও ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সভাপতি লাইলুন নাহার স্বেমি গতকাল ১২ ফেব্রুয়ারি ২০২৫, রাত পোনে দুইটায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হয়েছেন। তিনি দীর্ঘদিন কিডনি রোগে ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। আজ বাদ যোহর গুলশানের আজাদ মসজিদে তাঁর জানাযা অনুষ্ঠিত হবে। তিনি জয়দেবপুরে পারিবারিক কবরস্থানে পিতামাতার পাশে সমাহিত হবেন।
১৯৫৪ সালের ১৪ এপ্রিলে ঢাকায় জন্মগ্রহণ করেন লাইলুন নাহার স্বেমি। ছাত্রজীবনেই তিনি এ দেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনে যুক্ত হন। তিনি ১৯৬৯ সালে মুহম্মদ খসরুর সম্পাদনায় প্রকাশিত চলচ্চিত্র পত্রিকা ‘ধ্রুপদী’র সহ-সম্পাদনায় জড়িত ছিলেন। এছাড়াও তিনি ‘চলচ্চিত্রপত্র’ সহ অন্যান্য চলচ্চিত্র বিষয়ক প্রকাশনায় লেখক, সম্পাদক হিসেবে অবদান রেখেছেন। বাংলাদেশ চলচ্চিত্র সংসদের অন্যতম জ্যেষ্ঠ কর্মী ও সংগঠক হিসেবে তিনি বাংলাদেশে গুণগত চলচ্চিত্র সংস্কৃতির বিকাশে গত পাঁচ দশক সক্রিয় ভূমিকা রেখেছেন। ২০১৪ সালে তিনি ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সভাপতি নির্বাচিত হন। মৃত্যুকাল পর্যন্ত তিনি এ দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করে গেছেন।
তিনি বাংলাদেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনের অন্যতম অভিভাবক হিসেবে দেশের চলচ্চিত্রের স্বাধীন পরিসর গড়ে তোলার জন্য লড়াই করেছেন। বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র নীতিমালা তৈরি, চলচ্চিত্র সেন্সর ব্যবস্থা বাতিল করে সার্টিফিকেশন আইন প্রণয়ন, জাতীয় চলচ্চিত্র কেন্দ্র প্রতিষ্ঠার জন্য কার্যকর ও বলিষ্ঠ সংগ্রাম করেছেন। স্থপতি লাইলুন নাহার স্বেমির আকস্মিক প্রয়াণে দেশের চলচ্চিত্র সংস্কৃতি একজন দূরদৃষ্টিসম্পন্ন ও সৎ অভিভাবক হারিয়েছে। আমরা তাঁর প্রয়াণে গভীরভাবে শোকাহত।
স্টাফ রিপোর্টার: সোনালি পর্দার সেই অমর স্মৃতির উত্তরাধিকার নিয়ে এবার চলচ্চিত্রের আঙিনায় এক নতুন লড়াইয়ের সুর বেজে উঠেছে। দুই কিংবদন্তির উত্তরসূরি এক হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির হাল ধরতে। আ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, চলচ্চিত্র কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং মানুষের দৃষ্টিভঙ্গি, চিন্তাধারা ও মনোজগৎ নির্মাণের একটি অত্যন্ত শক্তিশালী মাধ্যম। তিনি বলেন ...
ডেস্ক রিপোর্ট: মুক্তির আগেই আলোচনার কেন্দ্রে চলে আসা ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমা নিয়ে এবার মুখ খুললেন চিত্রনায়িকা মৌসুমী। এর আগে একই ইস্যুতে কড়া প্রতিবাদ জানিয়েছিলেন তার স্বামী ও অভিনেতা ওমর সানী। গত ...
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র নির্মাণে অনুদান ও দুটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন গবেষক ও নির্মাতা আহমেদ তাহসিন শামস। সম্প্রতি তাঁর প্রামাণ্যচিত্র ‘দ্য ওয়াটার রিডার্স’ যুক্তরাষ্ট্রের ‘ল ...
সব মন্তব্য
No Comments