স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ছবি কেবল আলো-ছায়ার খেলা নয়, এটি একটি সময়ের দলিল, যা ইতিহাসকে অমর করে রাখে। একটি সংবাদের গ্রহণযোগ্যতা নির্ভর করে সেই ঘটনার নির্ভুল ভিজ্যুয়াল রেকর্ডের ওপর।
প্রতিমন্ত্রী আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহায়তায় ন্যাশনাল ফোরাম অব ফটো জার্নালিস্ট, নেপাল (এনএফপিজে)-এই প্রদর্শনীর আয়োজন করে। দুই দেশের সাংস্কৃতিক বিনিময়ের অংশ হিসেবে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, আমার কর্মজীবনের একদম শুরুর দিকে প্রবল ইচ্ছা ছিল একজন ফটো জার্নালিস্ট হওয়ার। ক্যামেরার লেন্সে জীবনকে দেখার সেই স্বপ্ন আজও আমাকে তাড়িত করে।
প্রধান অতিথির বক্তব্যে ইয়াসের খান চৌধুরী তাঁর ব্যক্তিগত জীবনের পুরনো স্মৃতি রোমন্থন করে বলেন, নব্বইয়ের দশকের দিকে আমি যখন নেপাল ভ্রমণে গিয়েছিলাম, সেই অভিজ্ঞতা ছিল এক কথায় অনন্য। হিমালয়ের কোল ঘেঁষে থাকা দেশটির মানুষের সারল্য আর প্রাকৃতিক বৈচিত্র্য আমাকে মুগ্ধ করেছিল। তিনি বলেন, দুই দেশের মৈত্রীর বন্ধন শক্তিশালী করতে এই ধরণের আয়োজন প্রশংসার দাবি রাখে।
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মহসিন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূইয়া, ন্যাশনাল ফোরাম অব ফটো জার্নালিস্ট, নেপালের সভাপতি প্রদীপ রাজ অনন্তা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় প্রেস ক্লাবের নির্বাহী কমিটির সদস্য রওনাক হোসেন।
বক্তারা বলেন, নেপাল এবং বাংলাদেশের ভৌগোলিক ও সাংস্কৃতিক মিল অনেক। আলোকচিত্রীদের লেন্সের মাধ্যমে এই দুই দেশের সম্পর্ক আরো সুদৃঢ় হবে এবং পেশাদারিত্বের আদান-প্রদান বাড়বে।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি ইয়াসের খান চৌধুরী ফিতা কেটে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর তিনি আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে পুরো গ্যালারি ঘুরে দেখেন। প্রদর্শনীতে নেপালের পাহাড়, উপত্যকা, উৎসব ও সাধারণ মানুষের জীবনের নানা মুহূর্ত উঠে এসেছে।
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ চত্বরে আগামী শুক্রবার সকাল ১০টা (১১ সেপ্টেম্বর ২০২৬) থেকে মা ...
স্টাফ রিপোর্টার: সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ ঈমান ও আস্থা পুনঃস্থাপন, নামাজ কায়েম এবং রাষ্ট্রীয়ভাবে যাকাত ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান। সংসদ সদস্যদ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’সহ কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটে ৭৩০টি বেয়ারিং প্যাড ত্রুটিপূর্ণ পাওয়ার বিষয়ে সংসদে ব্যাখ্যা দিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।বুধবার (৯ সেপ্টেম্বর) জাতী ...
সব মন্তব্য
No Comments