উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে মোবাইল কিনে না দেওয়ায় মায়ের সাথে অভিমান করে ৮ম শ্রেণির ছাত্রের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ ২ আগষ্ট রাত সাড়ে ১১টায় ওই ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভরসাকাঠী গ্রামের সাইদুল ফকিরের ছেলে ৮ম শ্রেণিতে পড়ুয়া ছাত্র সিয়াম ফকির শান্ত(১৩) ঘটনার দিন দুপুরে মা জিয়াসমিন বেগমের কাছে মোবাইল কিনে দিতে বললে তা নাকচ করে দেন। পরে রাগ ও অভিমানে বাড়ি ছেড়ে চলে যায়। অনেক খোঁজাখুজি করে রাত সাড়ে ১১টায় বাড়ির সম্মুখে একটি কাঁঠাল গাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ওই ছাত্রের ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের লোকজন। এরপর বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদের নির্দেশে এস,আই জসিম উদ্দিন ঘটনাস্থল থেকে ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে পুলিশের ফোর্স পাঠিয়ে ঘটনাস্থল থেকে ওই ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে এবং থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫ ...
স্টাফ রিপোর্টার: দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত করতে বড় ধরনের যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যম ...
বিশেষ প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না, সে বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন ...
সব মন্তব্য
No Comments