পঞ্চগড় প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতরের ঈদ উপলক্ষে পঞ্চগড়ে শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে দিনব্যাপী মেহেদী রাঙা উৎসব পালন করা হয়েছে।
শনিবার (২৯ মার্চ) পঞ্চগড় রেলওয়েস্টেশন চত্বরে স্টেশন এলাকার আশপাশের শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের হাত মেহেদীর আল্পনায় রাঙিয়ে দেন তারা। এতে বাঁধভাঙা আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে শিশুরা। শিশুদের ঈদের রঙে রাঙাতে এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জেলার কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন।
জানা যায়, স্টান্ড বাই দ্যা হেল্পেস পিপলস নামে একটি সামাজিক সংগঠনের আয়োজনে ও সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরাম পঞ্চগড়ের সহযোগিতায় দিনব্যাপী এই মেহেদী রাঙা উৎসব অনুষ্ঠিত হচ্ছে।২০২১ সালে শুরু করে ৫ম বারের মত আয়োজন করা হয় এই মেহেদী উৎসবের। আর এতে করে সকাল থেকেই বাধভাঙা আনন্দ ও উল্লাস চোখে পড়েছে মেহেদী উৎসবে অংশ নেয়া শিশুদের মাঝে।
শিশু আখি ও সাদিয়া বলে, আমরা সকাল থেকেই স্টেশনে এসে অনেকসময় মজা করছি। ভাইয়া ও আপুরা এসে আমাদের মেহেদী লাগিয়ে দিচ্ছে। এতে খুব আনন্দ লাগছে। আমাদের কেউ কোনোদিন এভাবে কাছে ডেকে হাতে মেহেদীতে রাঙিয়ে দেয়নি।
মেহেদী রাঙা উৎসবে অংশ নেয়া তরুণী খুকু মনি আক্তার তানিয়া, তামান্না বলেন, ঈদ মানেই সবার জন্য আনন্দ। এই আনন্দ থেকে কেউ বঞ্চিত হোক তা আমরা চাই না। চেষ্টা করছি ঈদের আনন্দ যেন গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝেও ছড়িয়ে পড়ে। তাই এই শিশুদের হাত মেহেদীতে রাঙিয়ে দিলাম।
সামাজিক সংগঠন স্টান্ড বাই দ্যা হেল্পেস পিপলসের সভাপতি রাকিব হাসান বলেন, গত ৫ বছর ধরে আমরা এ আয়োজন করে আসছি। ঈদ সবার জন্য আনন্দের দিন। আমরা সবাই উদ্যোগ নিয়েছি এ বছর নিজে মেহেদী হাতে দেয়ার পাশাপাশি গরিব, অসহায়, পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে মেহেদী রাঙা উৎসব পালন করছি। ইচ্ছা আছে আগামীতে মেহেদী উৎসবের পাশাপাশি ভালো কিছুর আয়োজন করবো আমরা।
এদিকে উৎসবে অংশগ্রহণ করেছেন পঞ্চগড় জেলা প্রশাসক সাবেত আলী ও জেলা লেডিস ক্লাবের সভাপতি শাকিলা পারভীন। এসময় তারা বলেন, পঞ্চগড়ে এমন আয়োজনকে আমরা সাধুবাদ জানাই। আমরা আশা করি জেলার যে সকল সামর্থবান মানুষ রয়েছে তারা সবাই এ ধরণের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দারাবে।
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই এবার দুই যুবদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার রাতে শহরের সিনেমাহল মার্কেট ও বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পৃথক এ ঘটনা ঘ ...
সব মন্তব্য
No Comments