মোঃ মহশীন আলী: প্রায় এক যুগ পর রাণীশংকৈলে একজন ভালো সহকারী কমিশনার (ভূমি) পেয়েছে উপজেলাবাসী। তিনি জনাব মো. মুজিবুর রহমান। একজন সৎ, সুদক্ষ, কর্মপরায়ণ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তার কর্মগুণে উপজেলাবাসী সন্তুষ্ট বলে স্থানীয়দের দাবি।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলাটিতে তার বদলি হয়ে আসার সময়কাল প্রায় দেড় বছর। এর মধ্যে প্রায় সাত মাস তিনি প্রশিক্ষণের জন্য উপজেলার বাইরে ছিলেন। অর্থাৎ কার্যত তিনি এক বছরেরও কম সময় দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন। এদিকে উপজেলার সর্বোচ্চ পদ উপজেলা নির্বাহী কর্মকর্তার পদটি বদলিজনিত কারণে কয়েক মাস ধরে শূন্য রয়েছে।
এমন পরিস্থিতিতে সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুর রহমানের বদলির আদেশ আসায় উপজেলাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় সচেতন মহলের দাবি, কাকে খুশি করতে এবং কী কারণে তাকে বদলি করা হয়েছে তা স্পষ্ট নয়। তাদের আশঙ্কা, যদি এই বদলি পদোন্নতিমূলক না হয়ে থাকে, তাহলে উপজেলার চলমান উন্নয়ন, অপরাধ দমন ও ভূমি সংক্রান্ত সেবার ধারাবাহিকতা ব্যাহত হবে।
উপজেলাবাসীর মতে, বর্তমান এসি ল্যান্ড যোগদানের পর থেকে ভূমি অফিসে সেবার মান বেড়েছে এবং সাধারণ মানুষ হয়রানিমুক্ত সেবা পাচ্ছে। এ কারণে অনেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার বদলি আদেশ বাতিলের দাবিতে পোস্ট দিচ্ছেন। বিভিন্ন গণমাধ্যমকর্মীও এ বিষয়ে সরব হয়েছেন।
এ অবস্থায় রংপুর বিভাগীয় কমিশনার এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে উপজেলাবাসী দাবি জানিয়েছেন, জনাব মো. মুজিবুর রহমানকে রাণীশংকৈল উপজেলাতেই সহকারী কমিশনার (ভূমি) হিসেবে বহাল রাখা হোক।
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা শহরের মগড়া নদী উদ্ধারের নামে বৈধ জমির মালিকদের উচ্ছেদের চেষ্টা এবং নদী খনন প্রকল্পে সরকারি অর্থ অপচয়ের আশঙ্কা প্রকাশ করেছেন নদীতীরবর্তী ভূমির মালিকেরা। এ বিষয়ে হয়রানি বন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : পরিবেশ অধিদপ্তরের অভিযানে বরিশালের উজিরপুর উপজেলার দুটি অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় অভিযানে বাঁধা ও মব সৃষ্টির অভিযোগে রাজিব হোসেন (৩৫) নামে স্থান ...
আনিছ আহমেদ(শেরপুর )প্রতিনিধিঃ ঝিনাইগাতীতে শ্যালো ইঞ্জিনচালিত ভ্রাম্যমাণ ধান মাড়াইকল গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হোসাইন আলম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।রবিবার ( ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূ ...
সব মন্তব্য
No Comments