মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া বাজারের "শান্তনা ডায়াগনস্টিক সেন্টারে" মেডিকেল অফিসার পরিচয়ধানকারী মুনতাকা ডিলশান (ঝুমা) নামের এক মহিলা কে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে তাকে একলক্ষ টাকা জরিমানা করেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুন নবী। জানাগেছে, উলানিয়া বাজারে অবস্থিত শান্তনা ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন অনিয়মের কারনে গত দেড়মাস আগে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে সেটি বন্ধ করে সিলগালা করে দেয়। ওই ডায়াগনস্টিক সেন্টারে নিয়োগকৃত প্যারামেডিকেল সার্টিফিকেট নিয়ে ভূয়া মেডিকেল অফিসার নাম দিয়ে প্রেসক্রিপশন করে রোগী দেখেতেন মুনতাকা ডিলশান (ঝুমা)। ভুল চিকিৎসা দিচ্ছেন এমন অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার (০২ আগষ্ট/২০২২) উপজেলা পঃ পঃ কর্মকর্তা সাইয়েদ মোঃ আমরুল্লাহ প্রশাসনের সহযোগীতায় সকাল সাড়ে ১১টায় তাকে তার নিজ চেম্বার থেকে আটক করেন। উল্লেখ্য,শান্তনা ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধীকারি মারুফ হোসেন মেহেন্দিগঞ্জ উপজেলার একাধিক ডায়াগনস্টিক এন্ড প্যাথলজি ব্যাবসার সাথে জড়িত আছেন। তারই ভাইয়ের স্ত্রী কে ভূয়া মেডিক্যাল অফিসার সাজিয়ে অসহায় রোগীদের ধোঁকা দিয়ে প্রতারনা করে আসছিলেন দীর্ঘদিন থেকে। মেহেন্দিগঞ্জ উপজেলার আন্দারমানিক ইউনিয়নে তার বাড়ি বলে জানা গেছে।
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: "মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা" — এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঁঠালিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরের বিশিষ্ট সমাজসেবক মোঃ কবির হোসেন সরদার ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।পা ...
সব মন্তব্য
No Comments