শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে জনসেবামূলক প্রতিষ্ঠান নির্ভীক সংঘের উদ্যোগে প্রায় ৩ শতাধিক শীতার্ত (নারী পুরুষ)অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের খোদাইবাড়ী গ্রামে অবস্থিত সংগঠনটির নিজস্ব ভবন থেকে এসব কম্বল বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবীর। নির্ভীক সংঘের সভাপতি মো. জাকির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শাহীনের সঞ্চালনায় কম্বল বিতরণ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উদ্বোধক শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ সেলিম আহমেদ ভূঁইয়া, বিশেষ অতিথি মুন্সীগঞ্জ জেলা পরিষদ সদস্য ও কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম মাহবুব উল্লাহ্ কিসমত, কুকুটিয়া ইউপি চেয়ারম্যান বাবুল হোসেন বাবু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক আক্তার হোসেন মিন্টু। আরো উপস্থিত ছিলেন প্রবীন আওয়ামী লীগ নেতা মো. রফিকুল ইসলাম খান, আব্দুল হাকিম, যুবলীগ নেতা মো. মহাসিন, হাবিবুর রহমান উজ্জ্বল, স্বেচ্ছাসেবক লীগ নেতা জাহাঙ্গীর আলম, মো হিলারী, মাহবুব আলম, স্থানীয় ইউসি সদস্য নজরুল শেখ, সুলতান বেপারী, ছাত্রলীগ নেতা আল-আমিন, ইভান, নির্ভীক সংঘের সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য বক্তিবর্গ।
মোঃ মহশীন আলী: প্রায় এক যুগ পর রাণীশংকৈলে একজন ভালো সহকারী কমিশনার (ভূমি) পেয়েছে উপজেলাবাসী। তিনি জনাব মো. মুজিবুর রহমান। একজন সৎ, সুদক্ষ, কর্মপরায়ণ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তার কর্মগুণে ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগির ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ সদস্যর স্ত্রী রুনা আক্তারের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ২২ নম্বর ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
সব মন্তব্য
No Comments