স্টাফ রিপোটার: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে করোনা এখন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। দেশের প্রায় ৯ কোটি মানুষকে ভ্যাকসিনও দেয়া হয়েছে। দেশের স্বাস্থ্যখাতের জন্য অনেক বেশি লোকবল প্রয়োজন। এই করোনার সময়ে ইতোমধ্যেই প্রায় ১৫ হাজার চিকিৎসক ও ২০ হাজার নার্স নিয়োগ করা হয়েছে। আরো ৪ হাজার চিকিৎসক ও ৮ হাজার নার্স নিয়োগের কাজ চলমান রয়েছে। এর মধ্যেই আরো প্রায় ১৫ থেকে ২০ হাজার স্বাস্থ্য সহকারী ও মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের কার্যক্রম এখন হাতে নেওয়া হয়েছে। এসব লোকবল নিয়োগ দেওয়া হলে স্বাস্থ্যখাতের জনবল সমস্যার বেশ খানিকটা সমাধান হবে।
মন্ত্রী আজ রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ সোসাইটি অভ্ মেডিসিন কর্তৃক আয়োজিত ‘Covid-19 Pandemic & Felicitation Programme for the New Internists’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বাংলাদেশ সোসাইটি অভ্ মেডিসিন এর সভাপতি অধ্যাপক বিল্লাল আহমেদের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক আব্দুল্লাহ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ, স্বাচিপ-এর সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সানাল, মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ এবং বাংলাদেশ সোসাইটি অভ্ মেডিসিনের মহাসচিব অধ্যাপক ডা. আহমেদুল কবীর।
অনুষ্ঠানে বক্তারা বলেন, করোনার এই অতিমাত্রায় বিশ্ব যখন হিমশিম খাচ্ছে তখন বাংলাদেশ করোনা শূন্য দিন পার করছে। গোটা বিশ্বই এখন দেশের স্বাস্থ্যখাতের ভূয়সী প্রশংসা করছে।
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে, যা এ বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৭১ জন, যা এ বছর এ ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক ২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। একই সময়ে সন্দেহজনক হামে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৫৭ জন।সোমবার (৭ ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক ও নিশ্চিত হামে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১ হাজার ১৫৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিতভাবে হামে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৮ জন হাম রোগী শনাক্ত হ ...
সব মন্তব্য
No Comments