সাভার (উপজেলা)প্রতিনিধি: রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতে সাভার পৌরসভার ৭ নং ওয়ার্ডে আরাফাত রহমান কোকো স্মরণে প্রীতি মিনিবার ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম। খেলাটির উদ্বোধন করেন সাভার পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ ইউনুস খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আমজাদ হোসেন টুটুল, তাজ খান নাঈম সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। এ সময় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ খোরশেদ আলম বলেন, খেলাধুলা বাড়ায় বল, মাদক ছেড়ে মাঠে চল।এই শ্লোগানকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে সাভার হয়ে উঠেছিল মাদক কারবারের আড্ডাখানা। কিশোর গ্যাং সহ নানা প্রকার অন্যায়ের কেন্দ্র হয়ে উঠেছিল সাভার। আমি অলরেডি সাভার পৌরসভার বিভিন্ন এলাকাকে নতুনভাবে সাজানোর জন্য পরিকল্পনা শুরু করেছি।এখন মাদকসেবী অনেক কমে গেছে এবং যারা রয়েছে তাদেরকে সতর্ক করে দিতে চাই আপনারা দ্রুত ভালো হয়ে যান। নইলে কঠোরতম ব্যবস্থা নেয়া হবে। আমি এখানে ভোট চাইতে আসিনি।যদি ভাল কাজ করি আপনারা আমাকে ভোট দেবেন।আমি মেয়র হলে সাভার পৌরসভার বিভিন্ন ওয়ার্ড শিশু পার্ক, খেলার মাঠ সহ চিত্রবিনোদনের ব্যবস্থা করব। আমি আপনাদের পাশে আছি এবং থাকব ইনশাল্লাহ। উদ্বোধনী খেলাটি শতশত দর্শক আনন্দঘন পরিবেশ উপভোগ করে।
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments