রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ২৭ জুলাই বুধবার সকাল ১০টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এইচ এম হাফিজুর রহমান মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শহিদুল আলম মনির। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট সোহেল সানি। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আক্তার হোসেন মোল্লা,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকির হোসেন সরদার,পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন। এছাড়াও বক্তৃতা করেন পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শফিক শাহিন । উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সুলতান সিকদারের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি আবুল বাশার বাদশা,সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোল্লা, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মুন্তাকিম লস্কর কায়েস ও সুমম রায় সুমন,বানারীপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন মোল্লা,পৌর আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক রিপন বনিক,উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুমন দেবনাথ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি শামসুল আলম ও আবুল বাশার, যুগ্ম সম্পাদক অসীম সরকার, সাংগঠনিক সম্পাদক মনির খান, পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন,যুগ্ম সম্পাদক সোহানুর রহমান নাঈম,সাংগঠনিক সম্পাদক মো, রাজু খান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক শাহিন শেখ,উপ-আইন বিষয়ক সম্পাদক প্রভাষক বাকি বিল্ল্হা, শিক্ষা বিষয়ক সম্পদক অমলেন্দু বড়াল, শ্রম বিষয়ক সম্পাদক সোহরাব মোল্লা, সদস্য বাবু মিঠু ঘরামী ও রহিম বেপারী, সংগঠনের সদর ইউনিয়ন শাখার সহ-সভাপতি মনির হোসেন ভাসানী, সাধারণ সম্পাদক রুবেল ডাকুয়া, চাখার ইউনিয়ন শাখার সভাপতি মেহেদি হাসান সুজন সিকদার, সৈয়দকাঠি ইউনিয়ন শাখার সভাপতি মো, রফিকুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক কামরুল হাসান,পৌর স্বেচ্ছাসেবকলীগ নেতা সজীব বেপারী প্রমুখ। আলোচনা শেষ কেক কাটা হয়। পরে পৌর শহরে বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা শহরের মগড়া নদী উদ্ধারের নামে বৈধ জমির মালিকদের উচ্ছেদের চেষ্টা এবং নদী খনন প্রকল্পে সরকারি অর্থ অপচয়ের আশঙ্কা প্রকাশ করেছেন নদীতীরবর্তী ভূমির মালিকেরা। এ বিষয়ে হয়রানি বন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : পরিবেশ অধিদপ্তরের অভিযানে বরিশালের উজিরপুর উপজেলার দুটি অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় অভিযানে বাঁধা ও মব সৃষ্টির অভিযোগে রাজিব হোসেন (৩৫) নামে স্থান ...
আনিছ আহমেদ(শেরপুর )প্রতিনিধিঃ ঝিনাইগাতীতে শ্যালো ইঞ্জিনচালিত ভ্রাম্যমাণ ধান মাড়াইকল গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হোসাইন আলম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।রবিবার ( ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূ ...
সব মন্তব্য
No Comments