স্টাফ রিপোর্টার: স্বাধীনতা সংগ্রামী, বীর মুক্তিযোদ্ধা ও জাসদের এককালীন সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ খিচ্চুর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। আজ ১৬ জুলাই ২০২৬ বৃহস্পতিবার বিকাল ৫টায় নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
৬০-এর দশকে ছাত্রলীগের নেতা, ১৯৬৯ সালে ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ জাফর সাজ্জাদ খিচ্চু ছিলেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিক জোট, জাতীয় শ্রমিক জোট ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের প্রতিষ্ঠাকালীন নেতা। তিনি জাসদের দুই মেয়াদে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লার সভাপতিত্বে এবং জনসংযোগ বিষয়ক সম্পাদক শরিফুল কবির স্বপনের সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন খান জকি, জাতীয় শ্রমিক জোটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, ওবায়দুর রহমান চুন্নু, মীর্জা মো. আনোয়ারুল হক, কোষাধ্যক্ষ মো. মনির হোসেন, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মো. সেলিম, জাসদ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাজী ইদ্রিস ব্যাপারী, ঢাকা মহানগর পূর্বের সহ-সভাপতি মাহবুবুর রহমান, ঢাকা মহানগর পশ্চিমের সহ-সভাপতি অ্যাড. আবু হানিফ, জাতীয় যুব জোটের সহ-সভাপতি শুভংকর দে বাপ্পা, বাংলাদেশ ছাত্রলীগ (বৈজ্ঞানিক সমাজতন্ত্র) কেন্দ্রীয় সংসদের সভাপতি রাশিদুল হক ননী প্রমুখ।
সভায় বক্তারা প্রয়াত নেতা সৈয়দ জাফর সাজ্জাদ খিচ্চুর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, দেশ ও জাতির প্রতি তাঁর অবদানের জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। সাম্যবাদ ও সমাজতন্ত্রের আদর্শকে তিনি রাজনৈতিক ও সাংগঠনিকভাবেই ধারণ করার পাশাপাশি ব্যক্তিগত জীবনেও ধারণ করেছিলেন। তিনি নিজেকে ব্যক্তিগত সম্পত্তির লোভ ও মোহ থেকে মুক্ত রেখে সহজ-সরল-সংগ্রামী জীবন যাপনের একটি অনন্য নজির তৈরি করে গিয়েছেন।
বক্তারা বলেন, তিনি স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের আদর্শকে সমুন্নত রেখে ধর্মান্ধ সাম্প্রদায়িক ফ্যাসিবাদী গোষ্ঠীর বিরুদ্ধে জীবনের শেষ দিন পর্যন্ত সোচ্চার ছিলেন। সভায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মুক্তির দাবি জানিয়ে বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে সশস্ত্র জঙ্গীবাদী উত্থানের মাধ্যমে রেজিম চেঞ্জ অপারেশন হয়েছে। এরই অংশ হিসেবে মিথ্যা মামলা ও সাজানো বিচারে জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। নতুন করে ‘শাপলা চত্বর’ মামলায় যুক্ত করে তাঁকে বিচারিক হত্যার চেষ্টা চলছে।
বক্তারা সাম্রাজ্যবাদ ও ধর্মান্ধ ফ্যাসিবাদের কবল থেকে বাংলাদেশকে মুক্ত করার জাতীয় সংগ্রাম জোরদার করার মধ্য দিয়ে জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে কারামুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন।
ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরিতে অযৌক্তিকভাবে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ফ্রন্ট।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক রাশেদ শাহরিয়ার এই দাবি জানান। ...
স্টাফ রিপোর্টার: প্রতারণার মামলায় জামিন পেয়ে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিদিশা সিদ্দিক। তিনি প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফেসবুকে সুইসাইড নোট দেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় সদস্য মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছেন শিবিরের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টা ২৫ ...
সব মন্তব্য
No Comments