বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় এ্যাথলেট সুলতানা কামাল হোস্টেলের শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৭ মে ২০২৫ মঙ্গলবার সন্ধ্যায় হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এ্যাথলেট সুলতানা কামাল হোস্টেলের ওয়ার্ডেন ড. ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে অনুষ্ঠানে লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুজ্জামান এবং বাংলাদেশ লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি সোসাইটি’র সভাপতি মোহাম্মদ আলী বাপ্পি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে হোস্টেলের পরিবেশ ক্লাবের নতুন কমিটিকে বরণ ও বিদায়ী কমিটিকে সংবর্ধনা প্রদান করা হয়।
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ ও আত্মবিশ্বাস বৃদ্ধি এবং দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে ক্রীড়া ও সহশিক্ষা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্রীড়া ও সহশিক্ষা কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণের জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার প্রাপ্তরা হলেন- সাদিকা সানজিদা আজাদ ছোঁয়া, মোছা. তাসনিম আক্তার রুম্পা, দীপা রানী কর, মারিয়া জাহান, উম্মে হাবিবা ঐশী, ঐশ্বর্য নিজাম, বিলকিস বানু স্বর্ণা, মেহজাবিন ইসলাম, খাদিজাতুল কোবরা প্রমি, তামিম জাহান পড়শি, কানিজ ফাতেমা গ্লোরি, অপর্ণা ভৌমিক, মোছা. নিশাত আক্তার, আফসানা সুলতানা, নাসরিন সুমাইয়া, সুমি কায়সার, রিফাহ তাসমিয়া, তানজিলা সুলতানা, সৈয়দা নিগার সুলতানা, সুরভী আক্তার, আনিকা সাদিয়া উদলা, তাসনিম আহমেদ রিমঝিম, তাসফিয়া তাসনিম, রাশনা শারমিন, মৃন্ময়ী রায়, তানিয়া খাতুন, নাজিয়া আক্তার, মারিয়া জাহান, মোছা. সাথী খাতুন, মোছা. তানিয়া খাতুন, সানজিহাবিন সাম্মি, মৌমিতা রানী চন্দ পূজা, আইনা বেগম, মালিহা সামিহা রহমান, মুবাশ্বিরা তাসনিম আকন্দ, মাকসুরা আহমেদ এশা, হানিফা বেগম ফারিহা, তাহসিনা তাবাসসুম সাবহা এবং মুমতাহিনা সারমিন শেলা।
উল্লেখ্য, আগামী ১ বছরের জন্য পরিবেশ ক্লাবের সভাপতি হিসেবে লেদার প্রোডাক্টস ইঞ্জিনিয়ারিং বিভাগের পারিজাত চন্দ্রানোনা অর্চি এবং সাধারণ সম্পাদক হিসেবে ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের খাদিজাতুল কোবরা প্রমি নির্বাচিত হয়েছে।
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments