স্টাফ রিপোটার: পাঁচ বছর পর আগামী ১২ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির সম্মেলন । রাজধানীর মহানগর নাট্যমঞ্চে অনুষ্ঠেয় এই সম্মেলন উপলক্ষ্যে নেওয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি। দক্ষিণ জাপার ওয়ার্ডে ওয়ার্ডে তিন মাস ধরে চলছে কর্মী সভা । দক্ষিণ জাপার বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে ৭ হাজারের মতো নেতাকর্মী অংশ নেবেন এই সম্মেলনে।
আসন্ন এই সম্মেলন উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হোটেলে গণমাধ্যমের সাথে মতবিনিময় করেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি।
এসময় বাবলা ১২ মার্চের সম্মেলন সফল করার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সম্মেলন সম্পর্কে বাবলা জানান, নান্দনিক সম্মেলন হবে। সম্মেলন সফল করতে ব্যাপক প্রস্তুতি চলছে। সম্মেলনকে বর্ণিল ও ডিজিটালাইজড করার জন্য এক মাস ধরে একাধিক টিম কাজ করছে।
সম্মেলন সামনে রেখে দলীয় চেয়ারম্যান জি এম কাদেরের বিশাল আকৃতির ছবি দিয়ে দুই ধরনের পোস্টার সাঁটানো হয়েছে নগর জুড়ে। ব্যানার-ফেস্টুন লাগানো হচ্ছে থানা-ওয়ার্ডের অলি-গলিতে। নগরীর বিভিন্ন স্থানে নির্মাণ করা হয়েছে তোরণ। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে প্রচারণা। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন জাপা চেয়ারম্যান জি এম কাদের। সভাপতিত্ব করবেন সৈয়দ আবু হোসেন বাবলা এমপি। সম্মেলনে জাতীয় পার্টির ইতিহাস এবং এইচ এম এরশাদ ও জি এম কাদেরের ওপর বিশেষ উপস্থাপনা থাকবে ।
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দায়ের করা অভিযোগের প্রকৃত ঘটনাপ্রবাহ, সরকা ...
স্টাফ রিপোর্টার: সরকার একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করে জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিজয়নগরস্থ বিজয়-৭১ চত্বরে জাতী ...
স্টাফ রিপোর্টার: স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্য ঘিরে জাতীয় সংসদে ব্যাপক হট্টগোল হয়েছে। বিএনপি সরকারের সমালোচনা করে বক্তব্য দিলে সরকারি দলের সদস্যরা হইচই-হট্টগোল করে প্রতিবাদ জানান। এ স ...
সব মন্তব্য
No Comments