স্টাফ রিপোটার: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি বলেছেন, উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে চলা বাংলাদেশকে নতুন গন্তব্যে নিয়ে যেতে সরকারি কর্মকর্তা ও কর্মচারিদের সঠিক পরিকলন্পনা গ্রহণ ও যথাসময়ে এর বাস্তবায়নে জোর দিতে হবে। দীর্ঘসূত্রিতা উন্নয়নের অন্তরায়; এটি অপচয় ও দুর্নীতির সুযোগ সৃষ্টি করে।
তিনি বলেন, সরকারি কর্মকর্তাদের সিদ্ধান্ত গ্রহণ করার দক্ষতা অর্জন করতে হবে পাশাপাশি দেশপ্রেম, সততা ও কর্তব্যনিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালন করতে হবে; তবেই দেশের জন্য আমাদের পূর্বসূরীদের জীবন বিসর্জন দেয়া স্বার্থক হবে।
তিনি আজ সকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণলায়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের বার্ষিক কর্মসম্পাদক চুক্তি (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
সিনিয়র সচিব আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে ২০২২-২৩ অর্থ বছরে মন্ত্রণালয়ের সাথে এপিএ চুক্তি স্বাক্ষর করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মুহিবুর রহমান, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক আতাউর রহমান, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক মো. শাহ আলম ও শিশু কল্যাণ ট্রাস্টের পরিচালক আবুল বাশার।
অনুষ্ঠানে ২০২১-২২ অর্থবছরে বিভিন্ন ক্যাটাগরিতে শুদ্ধাচার পুরস্কার বিজয়ী কর্মকর্তা-কর্মচারীদের পুরস্কার প্রদান করা হয়।
স্টাফ রিপোর্টার: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণের সম্ভাব্য রোডম্যাপ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সূচি অনুযায়ী আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের ভোটের মাধ্যমে স্থ ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণকে পুরস্কৃত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশ ...
স্টাফ রিপোর্টার: ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. শোয়াইব।সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) ...
ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় থাকায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে দেশের কো ...
সব মন্তব্য
No Comments