ডেস্ক রিপোর্টঃ এবার ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে বাংলাদেশ।
টেস্টের পর টি-টোয়েন্টিতেও সিরিজ হেরে ওয়ানডে ছিল বাংলাদেশের জন্য একটু স্বস্তি এনে দিয়েছে।
১৫০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই লিটন দাসকে হারালেও তামিম ইকবালের দ্রুতগতিতে তোলা ২৫ বলে ৩৩, নাজমুল হোসেনের ৪৬ বলে ৩৭ ও মাহমুদউল্লাহর ৬৯ বলে ৪১ রানের ইনিংসে গায়ানায় প্রথম ওয়ানডেতে বাংলাদেশ জিতল ৬ উইকেটে। ৫৩ বল বাকি থাকতে আসা নুরুল হাসান অপরাজিত ছিলেন ২৭ বলে ২০ রানে।
তবে ছিলেন না সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম, যে দুজনকে ছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০০৪ সালের পর প্রথমবার ওয়ানডে খেলল বাংলাদেশ। তাঁদের অনুপস্থিতি অবশ্য টের পাওয়া যায়নি।
গায়ানায় এদিন বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় ২ ঘণ্টা ১৫ মিনিট পর খেলা শুরু হয়। টসে জিতে উইন্ডিজদের আগে ব্যাটিংয়ে পাঠান টাইগার অধিনায়ক তামিম ইকবাল। সাকিব আল হাসানের অনুপস্থিতিতে অভিষেক করানো হয় নাসুম আহমেদকে।
অভিষেকেই ইনিংসের প্রথম ওভারে বল হাতে তুলে নেন নাসুম। করেন দারুণ বোলিং। নাসুম এক প্রান্তে রান না দিয়ে চাপে ফেলেন উইন্ডিজ ব্যাটসম্যানদের। যার ফলে শুরু থেকে উইকেট হারাতে থাকায় স্বাগতিকরা।
ইনিংসের দ্বিতীয় ওভারে বল হাতে নিয়েই শেই হোপকে ফিরিয়ে শুরুটা করেছেন মুস্তাফিজুর রহমান। শূন্য রানে মুস্তাফিজের ইনসুইঙ্গারে পরাস্ত হয়ে বোল্ড হয়ে ফেরেন হোপ। এরপর অভিষিক্ত নাসুম আহমেদ উইকেট প্রায় পেয়েই গেছিলেন। তবে বিতর্কিত এক রিভিউতে বেঁচে যান শামারাহ ব্রুকস।
তবে অসাধারণ বোলিংয়ে উইন্ডিজের ওপর চাপ বজায় রাখেন নাসুম। প্রথম স্পেলে ৬ ওভারে ৩ মেডেনে ৪ রান দিয়ে চাপে রাখায় অন্য বোলারদের উইকেট দিতে বাধ্য হয় উইন্ডিজ ব্যাটসম্যানরা। কাইল মায়ার্স মিরাজের বলে বোল্ড হওয়ার আগে করেন মাত্র ১০ রান।
ম্যাচে বাংলাদেশের পক্ষে সবচেয়ে সফল বোলার ছিলেন শরিফুল। এই বাঁহাতি পেসার ৮ ওভারে ৩৪ রান দিয়ে নেন ৪ উইকেট। যা তার ক্যারিয়ারসেরাও। মিরাজ ৯ ওভারে ৩৬ রান দিয়ে নেন ৩ উইকেট। অভিষিক্ত নাসুম উইকেট না পেলেও ৮ ওভারে দেন মাত্র ১৬ রান। অভিষেকে করেন ৪০টা ডট বল।
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments