বিজয় রায়, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শহীদ বুদ্ধিজীবী উদযাপন কমিটির আয়োজনে দিবসটি যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে ১৪ডিসেম্বর সকাল ৯ টায় পদযাত্রা বের করা হয় পদযাত্রা শেষে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চিরঞ্জিত ৭১' স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে
পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় শহীদ বুদ্ধিজীবী উদযাপন কমিটির সভাপতি অধ্যক্ষ সইদুল হকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন সাবেক সংসদ অধ্যাপক ইয়াসিন আলী, আঃলীগ যুগ্নু সাধারণ সম্পাদক আহমদ হোসেন বিপ্লব, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, পৌর আঃলীগ সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা সিদ্দিকা।
এ সময় আরো উপস্থিত ছিলেন, আঃলীগ মহিলা সম্পাদিকা ফরিদা ইয়াসমিন, কৃষক লীগের সভাপতি বাবর আলী, সম্পাদক দিগেন্দ্রনাথ রায়, যুবলীগ সম্পাদক রমজান আলী, সকল অঙ্গসংগঠনের নেতাকর্মী বৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী অধ্যাপক প্রশান্ত বসাক।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments