স্টাফ রিপোর্টার: রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে বরিশালের বাবুগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান কাজী এমদাদুল হককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (৮ নভেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার ( মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এতথ্য জানিয়েছেন।
এছাড়া রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ডিবি।
গ্রেফতারকৃতরা হলো-১। বরিশালের বাবুগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ও বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী এমদাদুল হক দুলাল (৬০) ২। হবিগঞ্জ জেলার লাখাই উপজেলা শাখার জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসমাইল মিয়া (৩৭) ও ৩। পল্লবী থানা ৫ নং ওয়ার্ড ডি-ব্লক ইউনিটের আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ওয়ার্ড যুবলীগ নেতা মো: আব্দুস সালাম খোকন ওরফে নায়রা খোকন (৬০)।
ডিবি সূত্রে জানা যায়, শুক্রবার (৭ নভেম্বর ২০২৫) বিকাল আনুমানিক ০৩:১৫ টায় ডিবি-মতিঝিল বিভাগ খিলগাঁও থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে কাজী এমদাদুল হক দুলালকে গ্রেফতার করে। একই দিন দুপুর আনুমানিক ১২:৪৫ ঘটিকায় পল্টন থানা এলাকা থেকে মোহাম্মদ ইসমাইল মিয়াকে গ্রেফতার করে ডিবি-মতিঝিল বিভাগ।
অন্যদিকে শুক্রবার দিবাগত রাত (৮ নভেম্বর ২০২৫) আনুমানিক ১২:১০ টায় ডিবি-মিরপুর বিভাগ পল্লবী থানা এলাকা থেকে মো: আব্দুস সালাম খোকন ওরফে নায়রা খোকনকে গ্রেফতার করে।
ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত নায়রা খোকন পল্লবীর এমপি ইলিয়াস মোল্লার ঘনিষ্ঠ সহযোগী এবং আওয়ামী লীগের বিভিন্ন ঝটিকা মিছিলের সমন্বয়ক ছিল মর্মে জানা যায়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দায়ের করা অভিযোগের প্রকৃত ঘটনাপ্রবাহ, সরকা ...
স্টাফ রিপোর্টার: সরকার একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করে জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিজয়নগরস্থ বিজয়-৭১ চত্বরে জাতী ...
সব মন্তব্য
No Comments