ডেস্ক রিপোর্টঃ দেশব্যাপী কঠোর লকডাউনের মধ্যে শিল্প কারখানা খুলে দেয়ায় শ্রমিকদের কর্মস্থলে ফিরতে আগামীকাল দুপুর পর্যন্ত যাত্রীবাহী নৌযান চলাচল করবে। তবে তা সীমিত আকারে এবং স্বাস্থ্য বিধি মেনে । বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)’র চেয়ারম্যান কমোডোর গোলাম সাদেক এতথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ।
তিনি আরও জানান, যাত্রীদের চাপের কারণে তা আগামীকাল দুপুর পর্যনÍ চলতে পারে। সবই নির্ভর করছে যাত্রী সাধারণের প্রয়োজনীয়তার উপর।
সরকার ১ আগস্ট থেকে গার্মেন্টস শিল্প খুলে দেয়ার পর রাজধানীমুখী মানুষের চাপ বাড়ায় শনিবার থেকে সীমিত আকারে লঞ্চ চলাচল শুরু হয়। আজ দুপুর পর্যন্ত চলার ঘোষণা থাকলেও যাত্রীদের চাপে তা আগামীকাল দুপুর পর্যন্ত অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, গত ২৩ জুলাই সকাল ছয়টা থেকে ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত দেশব্যাপী কঠোর লকডাউন পরিচালনা করছে সরকার। লকডাউন সফল করতে অভ্যন্তরীণ নৌপথে সকল ধরণের যাত্রীবাহী নৌযান লঞ্চ/স্পিডবোট/ট্রলার/অন্যান্য) চলাচল বন্ধ রাখা হয়।
ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫ ...
স্টাফ রিপোর্টার: দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত করতে বড় ধরনের যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যম ...
বিশেষ প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না, সে বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন ...
সব মন্তব্য
No Comments