ডেস্ক রিপোর্ট: জ্ঞান ভিত্তিক আলোকিত সমাজ গড়তে মেধার বিকাশ ঘটাতে হবে মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, সরকারের ভ্রান্তনীতি ও শিক্ষাঙ্গনে সন্ত্রাস নৈরাজ্যের কারনে শিক্ষা ব্যবস্থা জড়াগ্রস্থ হয়েছে। ছাত্রলীগের সন্ত্রাস ও নৈরাজ্য বন্ধে দেশপ্রেমিক সকল ছাত্রসংগঠনকে ঐক্যবদ্ধ হয়ে ক্যাম্পাসে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি বলেন, দ্রব্যমুল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারনে শ্রমজীবী মেহনতি মানুষের সন্তানদের শিক্ষা জীবন অনিশ্চিত হয়ে পড়েছে। কাগজ কলম-পেন্সিল-সহ শিক্ষা উপকরনের দাম নাগালের বাইরে। অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকায় লুটপাট দুর্নীতি ও অর্থ পাচার জ্যামিতিক হারে বাড়ছে। গনতন্ত্র ভোটাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় সকল দেশপ্রেমিক ছাত্রসংগঠনগুলোর সমন্বয়ে '৯০ স্বৈরাচার পতন আন্দোলনের ন্যায় সর্বদলীয় ছাত্রঐক্য গঠন করে সর্বাত্মক লড়াই সংগ্রাম জোরদার করতে হবে।
তিনি আজ (শুক্রবার) দুপুরে দলীয় কার্যালয়ে এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
ছাত্রমিশন সভাপতি সৈয়দ মোঃ মিলনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ফখরুল আলম, কলেজ সম্পাদক আবদুল্লাহ মারুফ, জাতীয় ছাত্রসমাজের সভাপতি কাজী ফয়েজ আহমেদ, গনতান্ত্রিক ছাত্র আন্দোলনের সভাপতি মাসুদ রানা জুয়েল, নাগরিক ছাত্রঐক্যের সেক্রেটারী তরিকুল ইসলাম, ইশা ছাত্র আন্দোলনের জয়েন্ট সেক্রেটারী ইউসুফ আহমেদ মানসুর, ইসলামী ছাত্রমজলিসের ছাত্রকল্যান সম্পাদক আফজাল হোসাইন কামিল, যুবমিশন সদস্য সচিব সৈকত চৌধুরী, ছাত্রমিশন সহ সভাপতি নাজমুল ইসলাম মামুন, পাঠাগার সম্পাদক মামুনুর রশীদ, প্রচার সম্পাদক হাফিজুর রহমান রিফাত। লেবার পার্টির ভাইস চেয়ারম্যান মোসলেম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হুমাউন কবির, আর্ন্তজাতিক সম্পাদক খোন্দকার মিরাজুর ইসলাম, প্রচার সম্পাদক মনির হোসেন প্রমুখ।
সভা শেষে ভাষা আন্দোলন-সহ গনতান্ত্রিক আন্দোলনে নিহতদের মাগফেরাত কামনা করে দোয়া ও মুনাজাত করেন লেবার পার্টির কেন্দ্রীয় সদস্য মাওলানা জাকির হোসেন।
স্টাফ রিপাের্টার: বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক তথ্য জানানো জরুরি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ‘আমরা চাই, বাংল ...
স্টাফ রিপোর্টার: গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের শ্রমিক বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ছুড়ে এবং লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ কর ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় মাদক, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দলের নাম কিংবা তাঁ ...
স্টাফ রিপোর্টার: ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-অভ্যুত্থানের ঐতিহাসিক ঘটনার স্মরণে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ ৭ নভেম্বর শনিবার বিকাল ৪ টায় জিপিও'র সামনে শহীদ কর্নেল তাহের ...
সব মন্তব্য
No Comments