দেশে আইনের শাসনের পরিবর্তে মবের শাসন প্রতিষ্ঠিত হয়েছে
স্টাফ রিপোর্টার: আজ ২ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার বিকাল ৪:৩০ টায় নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাসদের সহযোগী যুব সংগঠন জাতীয় যুব জোটের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব জোট কেন্দ্রীয় কমিটি আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় যুব জোটের সভাপতি শরিফুল কবির স্বপন এবং সভা পরিচালনা করেন যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সুজন। বক্তব্য রাখেন, যুব জোটের কার্যকরী সভাপতি আমিনুল আজিম বনি, সহ-সভাপতি এড. আবু হানিফ, শুভংকর দেব বাপ্পা, প্রদীপ কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক সোলায়মান খান, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন খান বাচ্চু, শরফুদ্দিন সোহেল, পারভেজ আক্তার শিল্পী, সাংস্কৃতিক সম্পাদক আনোয়ারুল কবির টুটুল, ঢাকা মহানগর দক্ষিণ যুব জোটের সভাপতি আলাউদ্দিন খোকন, ঢাকা মহানগর যুব জোটের সভাপতি আঞ্জুমান ইসলাম অংকুর।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাসদের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক মীর্জা মোঃ আনোয়ারুল হক, সহ-সম্পাদক আলী হাসান তরুন, শ্রমিক জোটের সাংগঠনিক সম্পাদক কনক বর্মন, বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) কেন্দ্রীয় সংসদের সহ-সম্পাদক নঈম মল্লিক প্রমূখ।
যুব জোট নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের জনসংখ্যার যুবরা বাংলাদেশের প্রধান শক্তি। এই যুবরাই আজ হতাশা, বিষন্নতা, স্বপ্নহীনতায় ডুবে যাচ্ছে। দেশের যুব শক্তি এখন বোঝায় পরিণত হতে চলছে। তাই কর্মক্ষম যুবদের তালিকাপুঁঞ্জি করে অবিলম্বে বেকার কর্মক্ষম যুবদের যোগ্যতানুযায়ী কাজে নিয়োজিত করতে হবে। উদ্যোগী, শিক্ষিত, প্রশিক্ষিত যুবকদের উদ্যোক্তা হিসাবে গড়ে তুলতে সরকারী—বেসরকারী ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান হতে অর্থায়নের ব্যবস্থা করতে হবে।
জাসদ নেতৃবৃন্দ, নৈতিকতা ও মূল্যবোধের ঘাটতি এবং হাতাশা-মাদক-ভোগ-সম্ভোগের সংস্কৃতির করাল গ্রাস থেকে যুব সমাজকে বাঁচাতে পাড়া-মহল্লায় সংস্কৃতি ও ক্রীড়া সংগঠন গড়ে তোলার জন্য যুব সংগঠন গুলোর উদ্যোগী ভুমিকা রাখার আহবান জানান। জাসদ নেতৃবৃন্দ বলেন, দেশ একটি ভয়াবহ রাজনৈতিক সংকটের মধ্যে রয়েছে। অংশগ্রহনমূলক জাতীয় নির্বাচন নিয়ে অনিশ্চয়তা, সংবিধান নিয়ে অহেতুক বিতর্ক, আইনের শাসনের পরিবর্তে মবের শাসন প্রতিষ্ঠা হওয়ায় এ সংকট আরও ঘনীভূত হচ্ছে। নেতৃবৃন্দ বলেন, দেশে অবাদে শ্রমিকদের চাকুরিচ্যুতি, গুলি করে হত্যা; নারী নির্যাতন, নারীদের নিরাপত্তাহীনতা; শিক্ষাঙ্গনে অস্থিরতা; সবকিছু মিলে দেশ এক মহা অনিশ্চয়তার মধ্যে দিয়ে অনিশ্চিত গন্তব্যের দিকে এগিয়ে চলছে। নেতৃবৃন্দ বলেন, জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে এক বছরের বেশি অধিক সময় ধরে বিভিন্ন ধরনের মিথ্যা মামলায় আটক করে রাখা হয়েছে। তাঁর জামিন পাওয়ার আইনী অধিকার মানা হয়নি। নেতৃবৃন্দ, জাসদ সভাপতি হাসানুল হক ইনু এবং যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূমসহ, ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, অর্থনীতিবিদ আবুল বারাকাত, সাংবাদিক শাহরিয়ার কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন সহ গ্রেফতারকৃত অন্যান্য মুক্তিযোদ্ধা, অর্থনীতিবিদ, শিক্ষক, সাংবাদিকদের নি:শর্ত মুক্তির দাবি জানান।
স্টাফ রিপোর্টার:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহ ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
রংপুর অফিস: গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে রংপুরে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে রংপুর ...
স্টাফ রিপোর্টার: সদ্য প্রয়াত জাসদের প্রতিষ্ঠাকালীন নেতা, স্বাধীনতা সংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধা, সাবেক এমপি জননেতা মোশাররফ হোসেনের শোকসভা আজ শনিবার বিকাল ৪টায় নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে অনুষ্ঠি ...
সব মন্তব্য
No Comments