আনিছ আহমেদ শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক আগামী ২১ জুলাই ইং তারিখে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ের ২য় ধাপে বরাদ্দকৃত জমিসহ ঘর উপকারভোগী পরিবারের নিকট হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক আল মাসুদ।
বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক আল মাসুদ বলেন,
আগামী ২১ জুলাই মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশে একযোগে ঘর হস্তান্তর কার্যক্রম শুভ উদ্বোধন করবেন। ঝিনাইগাতীর বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মাধ্যমে ১২১ জন ভূমিহীন ও গৃহহীন পরিবাদের তালিকা পাওয়া যায়। তাদের তালিকা যাচাই-বাছাই করে ৯৬ টি পরিবারকে পুনবার্সনের জন্য চূরান্তভাবে তালিকা ভূক্ত করা হয়।
এ ৯৬ জনের মধ্যথেকে আগামীকাল ১৫ জনকে (কাংশা ইউনিয়নের পশ্চিম বাকাকুড়া গুচ্ছ গ্রামের ১১ টি এবং নলকুড়া ইউনিয়নের নলকুড়া গুচ্ছ গ্রামের ৪ টি পরিবারকে) ঘরের চাবী হস্তান্তর করা হবে। এছাড়াও মালিঝিকান্দা ইউনিয়নের দান্যারপাড় ও গৌরীপুর ইউনিয়নের গজারিকুড়ায় সেনাবাহিনীর তত্বাবধানে নির্মিত গুচ্ছগ্রামে ৫৫ টি পরিবারকে পুর্নবাসিত করা হচ্ছে বাকী ২৬টি পরিবারকেও পরবর্তী পর্যায়ে পুনর্বাসন প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।
প্রেস ব্রিফিংয়ে উপজেলা প্রকৌশলী শুভ বসাক,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন চৌধুরী,উপজেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল হক, ওসি তদন্ত আবুল কাশেম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মান্নান,ঝিনাইগাতী প্রেসক্লাবের সভাপতি মোঃ নমশের আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ দুদু মল্লিকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরের বিশিষ্ট সমাজসেবক মোঃ কবির হোসেন সরদার ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।পা ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ ভূমি সেবায় স্বচ্ছতা, সাহসী পদক্ষেপ ও আন্তরিকতার মাধ্যমে মাত্র এক বছরের কর্মকালেই উজিরপুরবাসীর আস্থা অর্জন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল। ভূমি সংক্রান্ত ...
বগুড়া অফিস: বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটের দিকে সান্তাহার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর হামলা ও অশোভন আচরণের মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্র ...
সব মন্তব্য
No Comments