স্টাফ রিপোটার: গতকাল মধ্যরাতে জ্বালানী তেলের অস্বাভাবিক ও নজীরবিহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র বিভিন্ন থানা এলাকায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ ৬ আগষ্ট রবিবার সকল থেকে বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে জ¦ালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের হয়। জ¦ালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে শ্লোগানমূখর এসব মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণকালে জনগণ স্বত:স্ফুর্তভাবে অংশগ্রহণ করেন।
মতিঝিল থানা বিএনপি কমলাপুর থেকে, পল্টন থানা বিএনপি শান্তিনগর থেকে, শাহবাগ থানা বিএনপি ঢাকা মেডিকেল কলেজ ২নং গেট থেকে শুরু করে বঙ্গবাজার, যাত্রাবাড়ী থানা বিএনপি শহীদ ফারুক সড়ক, শ্যামপুর থানা বিএনপি ধোলাইপাড় থেকে, সূত্রাপুর থানা বিএনপি জনসন রোড এলাকায়, খিলগাঁও থানা বিএনপি সিপাহীবাগ টেম্পু স্ট্যান্ড থেকে গোড়ান বাজার, চকবাজার থানা বিএনপি উর্দ্দু রোড থেকে শুরু করে রয়েল হোটেল লালবাগ চৌরাস্তা পর্যন্ত, কদমতলী থানা বিএনপি জুরাইন রেলগেট থেকে ধোলাইপাড় সড়কে, এছাড়াও গেন্ডারিয়া, ওয়ারী, বংশাল, কোতয়ালী, শাহজাহানপুর, সবুজবাগ, মুগদা, রমনা, লালবাগ, হাজারীবাগ, ধানমন্ডী, কলাবাগান, নিউমার্কেট থানা বিএনপি’র নেতাকর্মীরা স্ব স্ব এলাকায় জ¦ালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম এবং সদস্য সচিব রফিকুল আলম মজনু জ¦ালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মহানগর বিএনপি’র উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি পালনকালে বিভিন্ন স্থানে পুলিশের বাধা ও নেতাকর্মীদের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
নেতৃদ্বয় বলেন, ফ্যাসিষ্ট সরকারের দোসর পেটোয়া পুলিশ বাহিনী নেতাকর্মীদের বাড়ী বাড়ী গিয়ে হুমকি-ধামকি ও কর্মসূচি পালন না করার জন্য হুকুম দিয়ে আসছে। তাদের আচরণে মনে হচ্ছে দেশটা মগের মুল্লুক। নেতৃদ্বয় বলেন, সরকারের পতন লগ্নে এসব করে কোন লাভ হবে না। জনগণ আজ জেগে উঠেছে। সরকারকে বিদায় নিতেই হবে।
নেতৃদ্বয় অবিলম্বে এ সকল হামলা-মামলা বন্ধ করে প্রশাসনকে জনগণের পাশে থাকার জন্য আহবান জানান। তারা গ্রেফতারকৃত নেতাকর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির জোর দাবী করেন।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments