ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, কৃষিক্ষেত্রে নারীদের অন্তর্ভুক্তি বিশ্বব্যাপী বৃদ্ধি পেয়েছে। ফলে, গৃহস্থালী থেকে শুরু করে সকল ক্ষেত্রে পুরুষের পাশাপাশি তাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণের সক্ষমতা বেড়েছে। এক্ষেত্রে, আইএফপিআরআই আয়োজিত আজকের ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠান আরো কার্যকরী ভূমিকা রাখবে।
ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইন্সটিটিউট (আইএফপিআরআই)-এর উদ্যোগে আয়োজিত 'ইউএন কমিটি অন দ্যা স্ট্যাটাস অফ উইমেন টু সেলিব্রেট টেন্থ ইয়ার অফ দ্যা উইমেন্স এম্পাওয়ারমেন্ট ইন এগ্রিকালচার ইন্ডেক্স' শীর্ষক ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্পীকার আজ এসব কথা বলেন।
ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেন, বাংলাদেশ নারীর ক্ষমতায়নের উজ্জ্বল দৃষ্টান্ত, যা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সূচনা করেছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী ও শিশুদের উন্নয়নে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। কৃষি মন্ত্রণালয় অনেক আগেই লিঙ্গ সমতা, কৃষি ও পুষ্টির মাঝে সমন্বয় সাধনের জন্য 'এঞ্জেল' পাইলট প্রকল্প গ্রহণ করেছে। প্রকল্পটির মাধ্যমে স্বামী ও স্ত্রীকে সমানভাবে কৃষি প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে নারী-পুরুষদের সমানভাবে কৃষিকাজে অন্তর্ভুক্ত হওয়ার পথ সুগম হয়েছে।
স্পীকার বলেন, নারীর প্রতি সহিংসতা , প্রতিটি ক্ষেত্রে নারীদের জন্য সমতাভিত্তিক পরিবেশ প্রতিষ্ঠা ইত্যাদি চ্যালেঞ্জগুলো দূর করে নারীদের সামনে এগিয়ে যেতে হবে। প্রতিটি দেশে লিঙ্গসমতাভিত্তিক নীতি ও আইন প্রণয়ন জরুরি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় নারীদের জন্য সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে বিভিন্ন দেশের বিশেষজ্ঞ ব্যক্তিগণ ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন।
আহাছানুল মতিন নান্নু, (দিনাজপুর)বোচাগঞ্জ: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় চলতি রবি মৌসুমে আলু চাষে ক্ষতির মুখে পড়লেও আগাম ভুট্টা চাষে লাভের মুখ দেখছেন কৃষকরা। উৎপাদন খরচ তুলনামূলক কম এবং বাজারে ভালো দাম থ ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বৈরী আবহাওয়ায় একটুক রোদের দেখা মিলতেই বরিশালের উজিরপুর উপজেলার বিলাঞ্চল নামে খ্যাত সাতলার ৫৬০ মিটার সেতুতে সৃষ্টি হয়েছে ব্যতিক্রমী দৃশ্য। সেতুর একপ্রান্ত থেকে অন্যপ্রান্ত ...
নেত্রকোণা প্রতিনিধি: কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহের মাধ্যমে ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার কার্যকর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। তিনি ...
রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে বিভিন্ন উপজেলায় অতিবৃষ্টিতে ধানে পচন ও পাহাড়ি ঢল ও বাঁধ ভেঙে পাকা ধান তলিয়ে যাচ্ছে । আর তাতে রীতিমতো দিশেহারা কৃষক ও কৃষাণীরাচোখের সামনে ডুবে যাওয়া ধান দ ...
সব মন্তব্য
No Comments