বরিশাল অফিসঃ বরিশালে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত অবস্থায় সাংস্কৃতিক কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (০৩ আগস্ট) সকালে বরিশাল নগরের উত্তর মল্লিক রোডের বাসা থেকে তার মৃত্যু দেহ উদ্ধার করা হয়। মৃত সামসুন্নাহার নিপা (২৫) বরিশাল নগরের উত্তর মল্লিক রোডের জাহান ম্যানসনের মৃত ফজলুল করিমের মেয়ে।
সর্বোশেষ করোনাকালীন সময়ে তার মা মারা যাওয়ার পর পিতামাতাহীন হয়ে পরেন তিনি। এরপর থেকে পিতামাতাহীন নিপা বোন ডালিয়ার সাথে থাকতো।
বিষয়টি নিশ্চিত করে কোতয়ালি মডেল থানার এসআই আকলিমা বেগম জানান,ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় নিপার মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে নিজের ওড়না দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে নিপা। আর ফাঁস দেয়ায় গলায় একটি কলো দাগ ছাড়া আর কোন চিহ্ন নেই।
তিনি আরও বলেন, নিপার উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হবে।
এদিকে বাসায় বোন ডালিয়া ঘুমিয়ে থাকায় কিছু টের পায়নি বলে জানিয়েছেন। তিনি জানান, সকালে ঘুম ভেঙ্গে বোনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়েছেন।
আর কি কারনে এমন ঘটনা ঘটছে তা তদন্ত করা হচ্ছে বলে এসআই আকলিমা জানিয়েছেন।
নিপা বরিশাল নগরের একটি বেসরকারী ইউনিভার্সিটির এমবিএ পাস করা ছাত্রী এবং উদীচি ও বরিশাল নাটক’র সদস্য। এছাড়াও নিপা আবৃত্তিতে বিশেষ অবদান রাখায় জিয়াউল হক স্বর্ণপদক-২০২২ লাভ করেন।
এদিকে নিপার ফেসবুক ঘেটে দেখা গেছে, ৮ ঘন্টা পূর্বে (বেলা ১২টা ১৯) সর্বশেষ ষ্ট্যাটাস দিয়েছে নিপা। সেখানে লিখেছে “সব প্রস্থান বিদায় নয়…”। এর আগে ২৫ জুন তার ৫৯টি ছবি পোষ্ট করেছিলো। একইসাথে তিনি স্টোরিতে “I QUIT…” লিখেছেন।
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: "মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা" — এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঁঠালিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরের বিশিষ্ট সমাজসেবক মোঃ কবির হোসেন সরদার ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।পা ...
সব মন্তব্য
No Comments