ডেস্ক রিপোর্টঃ আশুলিয়ায় শিক্ষক উৎপল কুমার সরকারকে হত্যা ও নড়াইলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্চনার ঘটনার দোষীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বাংলাদেশ ছাত্র ফেডারেশন ২৯ জুন বিকেল ৪ টায় বিক্ষোভ মিছিল করেছে। বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ডের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈকত আরিফের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলার সভাপতি ইলিয়াস জামান, সাংগঠনিক সম্পাদক শুভ দেব, আল-আমিন শেখ, ঢাকা মহানগর শাখার সভাপতি অনুপম রায় রূপক, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অর্থ সম্পাদক আরমানুল হকসহ নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে মশিউর রহমান খান রিচার্ড বলেন, "সাভারে পিটিয়ে হত্যা ও নড়াইলে প্রশাসনের উপস্থিতিতে শিক্ষক লাঞ্চনার ঘটনা জীবনের নিরাপত্তা ও নাগরিকের মর্যাদা প্রদানে সরকারের ব্যার্থতারই বহিঃপ্রকাশ।
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে ৬৩ জন শিক্ষার্থীকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাঁদে ...
স্টাফ রিপোর্টার: শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৩৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা ...
বিশেষ প্রতিনিধি, জেদ্দা: সৌদি আরবের সাথে বাংলাদেশের ২০২৭ সালের হজচুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল সৌদি আরবের জেদ্দায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক ...
স্টাফ রিপাের্টার: জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১ এ অংশ নিতে তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তাঁর সঙ্গে রয়েছেন সহধর্ম ...
সব মন্তব্য
No Comments